,

বঙ্গবন্ধুর খুনিকে কানাডা থেকে বহিষ্কারের নির্দেশ আদালতের

nur_chowdhury20160922103457বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি অবসরপ্রাপ্ত কর্নেল নূর চৌধুরীকে কানাডা থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন সে দেশের ফেডারেল কোর্ট। গত সোমবার তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাতিল করে আদালত বলেছেন, বর্তমানে কানাডায় অবৈধভাবে বসবাস করছেন নূর চৌধুরী। সরকার ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে তাকে দেশ থেকে বহিষ্কার করতে পারে। দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, কানাডা সরকারের সঙ্গে আলোচনা করেই নূর চৌধুরীকে দেশে আনার ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। কানাডায় আইনি লড়াইয়ে নূর চৌধুরী হেরে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর ফলপ্রসূ আলোচনার পর বাংলাদেশের অনুরোধ রেখেছে বন্ধুপ্রতীম দেশটি। এ বার তাকে দেশে ফেরত আনার পালা।

১৯৭৫ সালের ১৫ অগস্ট বাঙালি জাতির ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের রাতে এই নূর চৌধুরীই গুলি করেছিলেন জাতির পিতাকে। বঙ্গবন্ধুর বড় ছেলে কামালের বন্ধু ছিলেন মেজর নূর। ১৯৯৬ সালের জুনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মুহূর্তেই খুনি নূর চৌধুরী সপরিবারে কানাডায় পালিয়ে যান। সেখানে গিয়ে ফেডারেল কোর্টে রাজনৈতিক আশ্রয় চেয়ে একটি আবেদন করেন। তাতে তিনি নিজেকে চাকরিচ্যুত সেনা কর্মকর্তা ও অরাজনৈতিক ব্যক্তি হিসেবে উলেল্গখ করেন। কানাডা সরকার তখন তাকে শর্তসাপেক্ষে রাজনৈতিক আশ্রয় দেয়।

পরে বঙ্গবন্ধু হত্যা মামলায় আরও ১১ খুনির সঙ্গে নূর চৌধুরীকেও মৃত্যুদণ্ড দেন আদালত। এর পর থেকে তাকে ফিরিয়ে এনে দণ্ড কার্যকরের চেষ্টা করছে বাংলাদেশ। কিন্তু রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ড বিরোধী কানাডা নূর চৌধুরীকে ফেরত দিতে বরাবরই আপত্তি জানায়। তা সত্ত্বেও কানাডাকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের রায় কার্যকরের গুরুত্ব বোঝানোর চেষ্টা অব্যাহত রাখে ঢাকা। সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর মন্ট্রিলে কানাডা সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দ্বিপক্ষীয় বৈঠকে দু`দেশ নূর চৌধুরীকে ফেরানোর উপায় খোঁজার বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর