,

লালবাগের অগ্নিকাণ্ডে একই পরিবারের দগ্ধ ৪

092510dokdho_kalerkantho_pictureনিউজ ডেস্ক : রাজধানীর লালবাগে একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুজন শিশু রয়েছে। বুধবার রাত ২ টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন, রেজাউল (২৬), তাঁর স্ত্রী রানি (২০), ও তাঁদের দুই মেয়ে আনিকা (৩), সানজিদা (২)। জানা গেছে, বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

হাসপাতালের বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, দুই শিশুর মধ্যে আনিতার শরীরের ২৬ শতাংশ ও সানজিদার শরীরের ৪৭ শতাংশ পুড়ে গেছে। বাবা রেজাউলের শরীরের ১৪ শতাংশ ও মা রানি বেগমের শরীরের ২৫ শতাংশ পুড়েছে।

দগ্ধ রেজাউল জানান, তাঁর স্ত্রী রাতে চুলা জ্বালাতে গেলে আগুন ধরে যায়। বাড়ির মালিক জানান, বিকট শব্দ শুনে তাঁরা ওই বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন আগুন জ্বলছে। তবে কী কারণে অগ্নিকাণ্ড ঘটল তা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর