,

বার্সেলোনার ড্র’র ম্যাচে ‘ফুটবলের ক্ষতি’!

095532messi_স্পোর্টস ডেস্ক : আগামী অন্তত তিন সপ্তাহ মাঠে দেখা যাবে না লিওনেল মেসিকে। বুধবার রাতে স্প্যানিশ লিগে আতলেতিকো মাদ্রিদের সাথে খেলার সময় কুঁচকির ইনজুরিতে পড়েছেন। এগিয়ে থেকেও এই ম্যাচে জিততে পারেনি কাতালানরা। শোধ নেওয়া হয়নি। ১-১ গোল ম্যাচ ড্র। কিন্তু বার্সেলোনার কোচ লুই এনরিককে ম্যাচের ফল ভাবাচ্ছে না। কেবলই ভাবছেন মেসিকে নিয়ে। “মেসিকে হারানো মানে ফুটবলের ক্ষতি, আমাদের ক্ষতি।”

ক্ষতি তো বড় রকমের। আগামী তিন ম্যাচে বার্সেলোনা পাবে না মেসিকে। এর মধ্যে একটি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। মৌসুমের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচেই হ্যাটট্রিক করেছেন ফুটবল যাদুকর। খেলতে পারবেন না আর্জেন্টিনার হয়ে আগামী দুটি বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচেও। সব মিলিয়ে তো মেসিভক্ত ও নিখাদ ফুটবল ভক্তদেরও ক্ষতি। কয়েক দিন আগেই মেসি ফিরেছেন বাঁ কুঁচকির ইনজুরি থেকে। এবার সমস্যা ডান পাশে।

নু ক্যাম্পে কাতালানরা একট প্রতিশোধই নিতে চেয়েছিল। দিয়েগো সিমিওনের আতলেতিকো গতবার তাদের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে দেয়। সেই শোধ নেওয়ার পথে এগিয়েই ছিল স্বাগতিকরা। বিরতির আগে ইভান রাকিতিচ গোল করলেন। কিন্তু ৫৯ মিনিটে ইনজুরিতে পড়ে মেসি মাঠ ছাড়লেন। এর পরপরই আনহেল কোরিয়ার গোলে সমতা আনে আতলেতিকো। লুই সুয়ারেস ও নেইমারকে আটকে রাখে আতলেতিকো। শেষ পর্যন্ত বার্সার মাঠ থেকে পয়েন্ট নিয়েই ফেরে।

বার্সা কোচ এনরিক বলছেন, মেসি ছাড়া তাদের শক্তি খর্ব হয়। তারপরও তারা বড় শক্তির দল। আর মেসির মাঠের পার্টনার সুয়ারেস গত মৌসুমের দিক তাকালেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দুই মাস মাঠের বাইরে ছিলেন। তাকে ছাড়াই ১০ ম্যাচের ৮টিতে জিতেছিল ক্লাব। পরে লিগ শিরোপা হয়েছিল তাদেরই। সুয়ারেস তাই বলছেন, “ইনজুরি সবসময় দুঃখজনক। এখন আমাদের দায়িত্ব নিতে হবে।”

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা