,

দিনে ১৫০০ সেলফি, এও সম্ভব!

2_6আন্তর্জাতিক ডেস্ক : মোবাইলে সেলফি তোলার বাতিক অনেকেরই আছে। সেলফি তুলতে গিয়ে অনেকে অদ্ভুত সব কর্মকাণ্ড করে থাকেন। আবার এই সেলফি তুলতে গিয়ে মারাও যান অনেকে। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলফি তোলার লোভ সামলাতে পারেন না সেলিব্রেটিরাও। সম্প্রতি একটি দেশে সফরে গিয়ে চার দিনের মোট ৬ হাজার সেলফি তুলে আলোচনায় এসেছেন এক সেলিব্রেটি। তিনি মার্কিন টিভি ব্যক্তিত্ব, মডেল ও অভিনেত্রী কিম কার্দাশিয়ান।

ডেইলি মেইলসহ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, গত আগস্টে মেক্সিকো গিয়েছিলেন কিম কার্দাশিয়ান। সেখানে ছিলেন চার দিন। এই চার দিনে মোট ছয় হাজার সেলফি তুলেছেন কিম! গড়ে দিনের হিসেবে এই সংখ্যা দেড় হাজার। ঘণ্টার হিসাবও পাঠক করে দেখতে পারেন।

সেলফি তোলার এই খবর শুনে পাঠক অবাক হতে পারেন। তবে কিম মোটেই অবাক নন। তিনি গর্বের সঙ্গেই বলছেন, ছবি তুলতে তার বেশ ভালোই লাগে। ছবি তুলতে ভালোবাসেন তিনি। আর সেটা ভক্তদের সঙ্গে তা শেয়ার করতেও পছন্দ করেন এই তারকা।

‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ টিভি রিয়েলিটি শোর মাধ্যমে ২০০৭ সালে তুমুল জনপ্রিয় তারকায় পরিণত হন কিম কার্দাশিয়ান। পরবর্তী সময়ে মডেলিং, অভিনয়, ফ্যাশন ডিজাইন ও ব্যবসার সঙ্গে নিজেকে জড়িয়েছেন তিনি।

২০১১ সালের আগস্টে ঘটা করে বিয়ে করেছিলেন কিম ও বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হামফ্রিস। কিন্তু মাত্র ৭২ দিনের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। ২০১২ সালের এপ্রিল থেকে দীর্ঘদিনের বন্ধু মার্কিন র‍্যাপ সংগীতশিল্পী কেনি ওয়েস্টের সঙ্গে চুটিয়ে প্রেম শুরু করেন কিম।
ইতালির ফ্লোরেন্সে ১৬ শতকের ‘ডি বেলভেডেরে’ দুর্গে রাজকীয় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে চলতি বছরের ২৪ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন কিম-কেনি। বিয়ের পর নিজের নামের পাশে স্বামীর নাম জুড়ে দিয়েছেন কিম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা