,

‘চান্স পেতে গেলে শুতে হবে’

radhika-apte20160831041408_238166বিনোদন ডেস্ক : বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করতে নানা কাস্টিং কাউচ-এর শিকার হওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন বহু অভিনেতা-অভিনেত্রী। এবার নিজের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। একটি বড় ব্যানারের ছবিতে কাজ পাইয়ে দেওয়ার জন্য এক ব্যক্তির শয্যাসঙ্গী হতে বলা হয়েছিল বলে সম্প্রতি জানান তিনি।

তিনি বলেন, ‘আপনিও জানেন, আমিও জানি বলিউডে নানা রকম কাস্টিং কাউচের শিকার হন অনেকে। বহু মানুষকে এই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। আমারও এরকম অভিজ্ঞতা রয়েছে। আমি ভাগ্যবান যে, যে লোকগুলো আমায় কুপ্রস্তাব দিয়েছে, তাদের সঙ্গে দেখা করিনি।’

এরপরই নিজের অভিজ্ঞতার কথা জানান রাধিকা। বলেন, ‘একবার দক্ষিণ ভারতে এক নামজাদা অভিনেতা আমাকে একদিন ফোন করে ফ্লার্ট করার চেষ্টা করছিল। আমি তাকে অপমান করে ফোন রেখে দিই। তারপর সে আর আমাকে বিরক্ত করেনি। আরেক বার মনে আছে, আমাকে শয্যাসঙ্গী হতে বলা হয়েছিল। একদিন একটি ফোন পাই। ওপারের লোকটি বলে, তারা বলিউডে একটি ছবি করছে। আমাকে দেখা করতে হবে। পরের প্রশ্নটাই ছিল, কারও সঙ্গে শুতে বললে, আপনার অসুবিধে নেই তো? আমি বলেছিলাম, আপনি খুব মজা করতে পারেন। না, ওরকম নই। জাহান্নমে যান।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা