,

পোষা কুকুরকে কিনে দিলেন ৮টি আইফোন ৭

iphone-7আইটি ডেস্ক : বাবা-মায়েদের অর্থ, ক্ষমতার জোরে দম্ভে মাটিতে পা পড়ে না বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত চীনের রাজনৈতিক প্রতিপত্তিশালীদের ছেলেমেয়েদের, এমনই শোনা যায় নানা রিপোর্টে। সাধারণের কাছে যা অস্বাভাবিক, সেটা তারা করে ফেলতে পারেন অনায়াসে। তারই প্রমাণ ওয়াং সিকং। কেউকেটা সিকং-এর বাবা ওয়াং জিয়ানলিন চীনের সবচেয়ে ধনী বিলিওনেয়ার। ডালিয়ান ওয়ান্ডা গ্রুপের চেয়ারম্যান। মাত্র ২৮ বছর বয়সী ওয়াং নিজের পোষ্য কুকুরকে একটি নয়, ৯৫৮৪ মার্কিন ডলার দাম দিয়ে আটটি আইফোন ৭ কিনে দিয়েছেন! যেদিন দুনিয়াজুড়ে তুমুল কৌতূহল, উদ্দীপনার মধ্যে এই মহার্ঘ্য ফোনটি বাজারে এসেছে, ঠিক সেদিনই সেগুলি কিনে ফেলেন বড়লোক বাবার একমাত্র ছেলে সিকং।

গত সপ্তাহে প্রিয় পোষ্য কোকোর দুটি ছবি তার ইউইবো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন সিকং। তাতে দেখা যাচ্ছে, আইফোনগুলি বাক্স খুলে বের করা হয়নি। গদির ওপর বসে আলাস্কার মালামুট প্রজাতির কুকুরটি। তার চারপাশে পড়ে আছে বাক্সগুলি।

মালিকের মতোই নামডাক আছে কোকের। সোশ্যাল মিডিয়ায় তার ইউবো অ্যাকাউন্টটির ফলোয়ার প্রায় ২০ লাখ। চীনের সবচেয়ে ধনী কুকুর ৮ বছরের এই কোকো কালো, গোলাপী রঙের আইফোন ৭ হ্যান্ডসেটগুলি নিয়ে ছবির জন্য পোজ দিয়েছে বলে জানিয়েছে ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’।

অ্যাকাউন্টে সিকং ক্যাপশনে লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় লোকে নিজেদের কী কী জিনিস দেখায়, জানি না। দেখানোর কিছুই নেই। না কিনে উপায় ছিল না। পোস্টটি কয়েক হাজার শেয়ার, কমেন্টস পেয়েছে।

চীনে একটি আইফোন ৬ এর দাম ১০৪৭ মার্কিন ডলার, তার চেয়ে বড় আইফোন ৭ প্লাসের দাম ১১৯৭ মার্কিন ডলার।

নামী আন্তর্জাতিক ম্যাগাজিন ফর্বস-এর হিসাবে সিকং-এর বাবার মোট সম্পত্তির পরিমান ৩৩.৩ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের ধনীতম মানুষের তালিকায় তিনি আছেন ২০ নম্বরে।

গত বছর সিকং-ই নিজের কুকুরকে ৩৭ হাজার মার্কিন ডলার মূল্যের দুইটি অ্যাপল ঘড়ি পরিয়ে সেই ছবি পোস্ট করেছিলেন। যার তুমুল নিন্দা-সমালোচনা হয়েছিল চীনে। এমনকী বিয়ের বাজারে দেশের সবচেয়ে সুযোগ্য পাত্র হওয়ার সুবাদে তাকে ‘নেশনস হাজবেন্ড’ তকমাও দেওয়া হয়েছে।

কোকোর জন্মদিন পালনে অনলাইন দোকানও খুলেছিলেন সিকং। তবে এভাবে সারমেয়কে নিয়ে বাড়াবাড়ি করায় চীনা মিডিয়ায় তার নিন্দা-সমালোচনাও হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে