,

জিনের বাদশার খপ্পরে পড়ে কয়েকটি পরিবার সর্বশান্ত

unnamed-1-4নিউজ ডেস্ক : নীলফামারীর ডোমারে স্বামী-স্ত্রী জিনের বাদশা সেজে কোটি টাকার স্বপ্ন দেখিয়ে প্রতারনা করায় কয়েকটি পরিবার সর্বশান্ত হয়ে পড়েছে। এনিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটেছে, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড হলহলিয়া ফকিরপাড়া গ্রামে। সরেজমিনে জানা যায়, ওই গ্রামের মৃত হুসেন মেম্বারের ছেলে ফজিবুল ইসলাম ও তার স্ত্রী পলি বেগম তাদের বাড়ীর পাশ্বে জ্বীন পীরের মাজারের দোহাই দিয়ে বিভিন্ন এলাকার গ্রামের সহজ সরল মহিলাদের কোটি টাকা ও সোনা দানা দেয়ার লোভ দেখীয়ে ল ল টাকা হাতিয়ে নিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন।

ক্তভুগী পাশ্বের গ্রামের মৃত আব্দুল লতিফের স্ত্রী খতেজা বেওয়া তার বাড়ীতে ধনী জ্বীন বসবাস করে। কিছু নিয়ম মেনে চললে জ্বীনের রাখা সোনা টাকা তাকে দিবে বলে লোভ দেখীয়ে ৩০হাজার টাকা নেয়। বিশ্বাস স্থাপন করাতে তার ঘড়ে হাড়ি পুতে রাখে। ৭দিন পড়ে হাড়ি ভর্তি সোনা আসবে বলে আতব চাউল মোরগ, দুধ কলা সহ নগদ অর্থ নেয় তারা। ৭দিন পড়ে হাড়িটি তুলে দেখে সেখানে সিটি গোল্ডের ২টি দুল ও ইটের টুকরা রয়েছে। এতে প্রতারকরা বলে, হয়তোবা তুমি কাউকে বলেছো নইলে হাড়ি ভর্তি সোনা দেয়ার কথা ছিলো। যদি কাউকে বলো তাহলে তোমার মৃত্যু হতে পারে বলে ভয়ভীতি দেখায়।

এতে তার বিশ্বাস জমে উঠে, আবারো টাকা দেয়। এমনি ভাবে হাজী পাড়ার আতাউরের স্ত্রী লাইলীর কাছে সোনার দুল, টেপ্রীগঞ্জ বাবুল বাজার চাঁনপাড়ার মৃত মতিয়ার রহমানের ছেলে আব্দুস সামাদ(মোটা) ও তার স্ত্রী কলফি বেগমের কাছে ৩০হাজার টাকা, সোনার গহনা নিয়ে প্রতারনা করছে স্বামী স্ত্রী দুজন। দিনের পর দিন অতিবাহিত হওয়ার পরে বিষয়টি জানাজানি হলে টাকা ফেরত পেতে ফজিবুল ও পলির বাড়ীতে ভীড় জমায় মানুষ। এনিয়ে স্থানীয়ভাবে বিচার সালিশ হলেও টাকা ফেরত না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে ভুক্তভুগীরা। টাকা ফেরত না পেলে স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে বলে তারা জানান।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর