,

নূসরাতের ‘প্রেমী ও প্রেমী’

nusrat-fariaaবিনোদন প্রতিবেদক : দেশিয় চলচ্চিত্রে নতুন আলো ফেলেছেন নূসরাত ফারিয়া। আশিকি ও বাদশা দ্য ডন শিরোনামের যৌধ প্রযোজনার ছবিতে কাজ করে এই অভিনেত্রী এখন দুই বাংলাতেই চিত্রনায়িকা হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন। মাঝে অনেকদিন অসুস্থ থাকার পর ফের শুটিং শুরু করেছেন নায়িকা। বর্তমানে তিনি কাজ করছেন রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং হাউজে। জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’ ছবির শুটিংয়ে এখন ব্যস্ত তিনি।

বুধবার থেকে সেখানে এই ছবির শেষ লটের কাজ চলছে বলে জানান নূসরাত ফারিয়া। ছবির কাহিনি রচনা করেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে নূসরাত ফারিয়া অভিনয় করছেন মারিয়া চরিত্রে। ছবিতে দেখা যাবে মারিয়া লন্ডনে বসবাসরত একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ি।

নূসরাত ফারিয়া বলেন, ‘এর আগে আমি তিনটি সিনেমাতে অভিনয় করেছি। তিনটিতেই দেশের বাইরের পরিচালক ছিলেন। আমার বিপরীতেও দেশের বাইরের নায়ক ছিলেন। এবারই প্রথম আমি আমার দেশের গুণী নির্মাতা জাকির হোসেন রাজু স্যার এবং আমার দেশের নায়ক আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছি। রাজু স্যারের কাজের স্টাইল আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুব ধরে ধরে কাজ করেন তিনি।

অভিনয়ের অনেক কিছুই শেখার আছে স্যারের কাছে। অন্যদিকে শুভর সঙ্গে এর আগে আমি একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। সিনেমাতে এবারই প্রথম। আমাদের রসায়ন দর্শকের কাছে বেশ উপভোগ্য হবে বলেই আমি মনে করছি।’

প্রেমী ও প্রেমী ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। নূসরাত ফারিয়া অভিনীত প্রথম ছবি ছিলো ‘আশিকি’। এরপর তিনি ‘হিরো ৪২০’ ও ‘বাদশা’ ছবিতে অভিনয় করেন। এরমধ্যে ‘বাদশা’ বেশি দর্শকপ্রিয়তা পায়। এতে তার বিপরীতে ছিলেন কলকাতার নায়ক জিৎ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে