,

বাংলাদেশ থেকে পুরুষ গৃহকর্মী নেবে সৌদি

27589-untitled-6নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে পুরুষ গৃহকর্মী নিয়োগে অনুমোদন দিয়েছে সৌদি আরবের শুরা কাউন্সিল। গত সোমবার রিয়াদে শূরা কাউন্সিলের সহকারী স্পিকার ইয়াহিয়া বিন আব্দুল্লাহ আল-সামানের সভাপতিত্বে অনুষ্ঠিত শূরা কাউন্সিলের ৪৯তম সাধারণ সভায় এ নিয়োগ দেওয়া হয়।

আজ বুধবার আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে সৌদি আরবের প্রায় ৪৮টি বিভাগে প্রায় ১৩ লাখ বাংলাদেশি নিয়োজিত আছেন। এদের মধ্যে গৃহকর্মীর কাজে নিয়োজিত আছেন প্রায় ৬২ হাজার।

এতে আরও জানানো হয়েছে, ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে ওই দেশে বাংলাদেশি গৃহকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে বাংলাদেশ থেকে গৃহকর্মী হিসেবে শুধু নারীদের ভিসা দেয় সৌদি আরব। প্রতি মাসে গড়ে ৬ হাজার বাংলাদেশি নারী গৃহকর্মী হিসেবে ওই দেশে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি পুরুষ গৃহকর্মীর ভিসা নিয়ে ওই দেশে যাননি। নতুন বিল অনুমোদন দেওয়ায় এখন থেকে বাংলাদেশি পুরুষরাও গৃহকর্মী হিসেবে সৌদি আরবে যেতে পারবেন।

সৌদি শুরা কাউন্সিলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসি বলেন, ‘এতে দুই দেশই লাভবান হবে। পুরুষ গৃহকর্মী নিয়োগে নিষেধাজ্ঞা তুলে নেওয়া দেশ দু’টির দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতিকে নির্দেশ করে।’ সূত্র: আ/সং

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর