,

পিসিবির ধমকে একদিনেই আনুষ্ঠানিকতা সারলেন আমির

amirস্পোর্টস ডেস্ক : বোর্ডের কড়া ধমকে তিন দিনের অনুষ্ঠান একদিনে সেরেই আরব আমিরাতের উদ্দেশে উড়াল দিলেন পাকিস্তানের পেস বোলার মোহাম্মদ আমির।

মঙ্গলবার লাহোরে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী নারজিসের সঙ্গে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বছর ছয় আগে লন্ডনে পারিবারিক এক অনুষ্ঠানে আমিরের সঙ্গে দেখা হয়েছিল নারজিসের। তারপর প্রেম। দুই পরিবারের সম্মতিতে ২০১৪ সালে দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেন। তখন একেবারেই ঘরোয়া পরিবেশে শুধু ‘আক্দ’ করেছিলেন মোহাম্মদ আমির। এবার পুরো আনুষ্ঠানিকতা সেরে নিলেন।

নির্বাসিত সময়ে বন্ধু হিসেবে পাশে থাকায় বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান আমির।

তিনি বলেন, ‘নারজিস খুব কঠিন সময়ে আমার পাশে ছিল। ওর মতো স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার।’

এদিকে বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই বিমানে উঠতে হয়েছে আমিরকে।

সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতেই তার এত তাড়া। তিন ম্যাচ টি২০ সিরিজের মধ্য দিয়ে সফর শুরু হচ্ছে। এর পর তিনটি ওয়ানডে ও তিনটি টেস্টে মুখোমুখি হবে দুই দল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা