,

কারিনার ‘বিশেষ’ জন্মদিন, বিশেষ পরিকল্পনা

photo-1474457024বিনোদন ডেস্ক : বড়পর্দায় এখনো পাল্লা দিতে পারেন যেকোনো নবাগতা নায়িকার তারুণ্যের সঙ্গে। তবে দিন দিন সময় পেরিয়ে কারিনা কাপুর খান এখন ৩৬ বছর বয়সে পা রেখেছেন।

এবারের জন্মদিনটি তাঁর জন্য খুবই আলাদা, কারণ শরীরে ধারণ করছেন অনাগত সন্তানকে। এনডিটিভির খবরে জানা গেল, পরিবারের সঙ্গেই এই বিশেষ দিনটি পালন করতে চান তিনি।

পিটিআইকে এ বিষয়ে কারিনা বলেন, ‘এ বছরের ব্যাপারটা খুবই অন্য রকম। তবে সত্যি বলতে গেলে, আমার কোনো বিশেষ পরিকল্পনা নেই। পরিবারের মানুষ আর ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই জন্মদিন পার করে দেব। পার্টির মতো কিছু হচ্ছে না। আমরা প্রচুর খাওয়া-দাওয়া করব আর আয়েশ করব।’

কারিনা যোগ করেন, ‘আমার জন্য আমার বন্ধুবান্ধব পরিবার আর স্বামীই সব কিছু। আমি সব সময় তাদের পাশে থাকতে চাই এবং তাদের নিয়েই চিন্তা করি।’

চলতি বছরের ডিসেম্বর মাসে সাইফ-কারিনার ঘরে আসতে যাচ্ছে তাঁদের প্রথম সন্তান। কারিনা জানিয়েছেন, এখনই বিশ্রামে যাবেন না তিনি। কাজ করে যাবেন আরো কিছু দিন। ‘ভিরে দি ওয়েডিং’ ছবিতে সোনম কাপুর ও স্বরা ভাস্করের সঙ্গে দেখা যাবে তাঁকে। আপাতত এই ছবির কাজ নিয়েই ব্যস্ত থাকবেন তিনি।

২০০০ সালে জে পি দত্তের ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডযাত্রা শুরু হয় কারিনার। একই ছবি দিয়েই ক্যারিয়ার শুরু করেন অভিষেক বচ্চন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ