,

মোহামেডানকে বড় ব্যবধানে হারালো আবাহনী

photo-1474471510স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে এই মৌসুমে দুই দলের এটি প্রথম দেখা। এই লড়াইয়ে পাত্তাই পেল না মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের কাছে ৩-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে সাদা-কালোর শিবির।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী প্রথমে এগিয়ে যায় মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের গোলে। ম্যাচের ২৭ মিনিটে তিনি লক্ষ্যভেদ করেন।

এরপর মোহামেডান শত চেষ্টা করেও গোলটি সমতা আনতে পারেনি। বরং আরো দুটি খেয়ে বসে তারা।

মূলত ম্যাচের শেষ পাঁচ মিনিটেই দলের গোল ব্যবধান বড় করে আবাহনী। ৮৯ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবা নীল-আকাশিদের ব্যবধান দ্বিগুণ করেন।

ম্যাচের ইনজুরি সময়ে আবাহনীর ইংলিশ মিডফিল্ডার লি টাক দলটির পক্ষে তৃতীয় গোল করে ব্যবধান আরো বড় করেন।

এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেছে আবাহনী। সাত ম্যাচে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। সমান ম্যাচে মোহামেডান মাত্র পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

ফেনী সকার ও রহমতগঞ্জের মধ্যকার দিনের অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা