,

নারীদের হাতে থাকবে গর্ভপাতের স্বাধীনতা

pregnancyphotoঅনলাইন ডেস্ক : কোন নারী যদি অবাঞ্ছিত গর্ভ শেষ করে দিতে চান তাহলে সেই নারী কখন কী কারণে তার গর্ভপাত করতে চান , সে স্বাধীনতা একমাত্র তাদের হাতেই থাকা উচিত৷ মুম্বাই হাই কোর্ট গর্ভপাতের ক্ষেত্রে এমনটাই মত পোষণ করল৷

বিচারপতি ভি কে তাহিলরামানি ও মৃদুলা ভাটকরের ডিভিশন বেঞ্চ গর্ভপাত আইনের ক্ষেত্র আরও প্রসারিত করার পক্ষেই মত দিল৷ এর আগে আদালতের নির্দেশ ছিল, ১২ সপ্তাহের গর্ভাবস্থার ক্ষেত্রে গর্ভপাতের সিদ্ধান্ত নিতে পারেন মহিলারা৷ গর্ভাবস্থা যদি ১২-২০ সপ্তাহের হয় তবে দু’জন চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রসূতির শারীরিক অবস্থা ঠিক থাকলে এই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে৷

আদালতের মতে, এই আইনের পরিধি বিবাহিত মহিলাদের বাইরেও যারা লিভ-ইন রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত৷ শুধু শারীরিকভাবে নয়, গর্ভাবস্থাকে মানসিক দিক থেকেও ভেবে দেখা জরুরি৷ শরীরের পাশাপাশি মনেও এর গভীর প্রভাব থাকে৷ তাই একজন নারী গর্ভাবস্থা ঠিক কোন কারণে শেষ করতে চান, সে স্বাধীনতা তাঁর হাতে থাকাই উচিত বলে মনে করছে আদালত৷

আদালতের মতে, কোনও নারীকে গর্ভপাতের অনুমতি না দেওয়ার অর্থ তাঁর মানসিক ক্ষতকে আরও বাড়িয়ে দেওয়া৷ নারীর স্বাভাবিক অধিকার হিসেবেই এই বিষয়টিকে বিবেচনা করছে আদালত৷ নারীর শরীরে অধিকার তাদের নিজস্ব৷ ফলে গর্ভধারণ যেমন নারীর ইচ্ছাকৃত, তেমনই গর্ভপাতও তাদের ইচ্ছে অনুযায়ী হওয়া উচিত বলেই মত আদালতের৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা