,

রুট পারমিট ছিল না সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া ট্রলারটির

barisalনিউজ ডেস্ক : বরিশালের বানারীপাড়া উপজেলা মসজিদবাড়ি বাজার সংলগ্ন সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া একতলা যাত্রীবাহী ট্রলার ‘এমএল ঐশি’র রুট পারমিট ছিল না। আজ বুধবার এ তথ্য জানান বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘ওই ট্রলারটির কোনো রুট পারমিট ছিল না। অনুমোদন ছাড়াই অবৈধভাবে ট্রলারটি ওই রুটে যাত্রী পরিবহন করছিল।’

এ বিষয়ে ট্রলার মালিক ও স্টাফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

এ ব্যাপারে বরিশালের এসপি এস এমএসপি আক্তারুজ্জামান বলেন, বানারীপাড়া থেকে ‘এমএল ঐশী’ নামের লঞ্চটি উজিরপুরের হাবিবপুর যাচ্ছিল। সন্ধ্যা নদীর দাশেরহাটের মসজিদবাড়ি পয়েন্টে ঘাটে যাত্রী ওঠানোর সময় কাত হয়ে লঞ্চটি ডুবে যায়। বানারীপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ চালাচ্ছেন।

উল্লেখ্য, আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ট্রলারডুবির এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিকেল পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে তিন জন নারী রয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ১৪ জন।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর