,

বিয়ের পর প্রথম ছবির শুটিং

mahiya-mahiবিনোদন ডেস্ক : বিয়ের পর সিনেমার শুটিংয়ের জন্য আজই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবির কাজে যোগ দিতে গত রোববার শ্বশুরবাড়ি সিলেট থেকে ঢাকায় এসেছেন তিনি। ইতিমধ্যে শুরু হয়ে গেছে তাঁর নতুন ছবি ‘হারজিৎ’-এর কাজ।

আজ বুধবার সকালে রাজধানীর উত্তরার একটি শুটিংবাড়িতে ‘হারজিৎ’ ছবির মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, ‘হারজিৎ’ ছবির পরিচালক বদিউল আলম খোকন, অভিনেতা আফজাল শরীফ, ওমর সানি, মৌসুমী, মাহিয়া মাহি, সজল প্রমুখ। সকালে মহরতের পরপরই উত্তরায় ছবিটির শুটিং শুরু হয়।

বুধবার সন্ধ্যায় মাহি মুঠোফোনে জানান, আগামী ৩৫ দিন শুটিংয়ে উপস্থিত থাকবেন তিনি। বদিউল আলম খোকনের সঙ্গে প্রথম কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুনেছি খোকন স্যার একটা শট দশবার করে নেন। সেভাবেই মানসিক প্রস্তুতি নিয়ে এসেছিলাম। কিন্তু আমার ক্ষেত্রে শটগুলো ততবার নিতে হয়নি।’ বিয়ের পর ক্যামেরার সামনে কাজ করতে কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, ‘একটু নতুন নতুন লাগছে।’ টিভি অভিনেতা সজলের সঙ্গে প্রথম কাজ করছেন মাহি। তাঁর সঙ্গে প্রথম দিনের কাজের অভিজ্ঞতা নিয়ে বললেন, ‘মাত্র দুটি শট নেওয়া হয়েছে, তাতে সজলকে বেশ ভালোই মনে হয়েছে।’

কাশেম আলীর চিত্রনাট্যে ‘হারজিৎ’ ছবির দুটি গানের রেকর্ডিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আলী আকরামের সংগীতায়োজনে একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও ঐশী এবং ভারতের স্যাভির সংগীতায়োজনে অন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন সাদাব হাশমী।

বিয়ের আগে ‘পলকে পলকে প্রেম’ নামের একটি ছবিতে কাজ করেছিলেন মাহি। প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে ছবিটির। তিনি জানালেন, আগামী নভেম্বরে আবারও শুরু হবে ‘ঢাকা অ্যাটাক’ ছবির কাজ। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা