,

বাবাকে পুড়িয়ে হত্যায় ছেলের বিরুদ্ধে মামলা

 

নিজস্ব প্রতিবেদক : পেট্রল দিয়ে পুড়িয়ে বাবাকে হত্যার ঘটনায় ফারদিন হুদা মুগ্ধর (১৭) বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার বিকেলে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলাটি দায়ের করা হয়। নতুন মোটরসাইকেল কিনে না দেয়ায় মুগ্ধ তার বাবা-মায়ের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সাতদিন মৃত্যুর সঙ্গে লড়ে বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান এটিএম রফিকুল হুদা (৪৮)।

59_51544

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. নাজিম উদ্দিন বলেন, ওই ঘটনায় পরিবারের পক্ষ থেকে নিহতের ভগ্নিপতি আকরাম উদ্দিন ফারদিন হুদা মুগ্ধকে আসামি করে হত্যা মামলা করেছেন। আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

রফিকুল হুদার ভাই এ টি এম সিরাজুল হুদা তার ভাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, বুধবার ভোর ৪টার দিকে রফিকুল মারা যান।

এদিকে নিহতের ভাই সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদাসহ পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী নিহত রফিকুল হুদা ওরফে পিন্টুকে ঢাকার আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর