,

ইন্টারনেট ছাড়াই চ্যাটিং সুবিধার অ্যাপ

প্রযুক্তি ডেস্ক : অত্যাধিক রোমিং চার্জ, অস্বাভাবিক বেশি দামে ইন্টারনেট ডাটা প্যাকেজ বা মোবাইল কভারেজের কথা ভুলে যান। কারণ ‘ফায়ারচ্যাট’ নামক অ্যাপ ব্যবহারে আরেকজনের সঙ্গে চ্যাট করতে পারবেন সম্পূর্ণ বিনা মূল্যে এবং ইন্টারনেট সুবিধা ছাড়াই! এমনকি মোবাইল নেটওয়ার্ক না থাকলেও।
app1474453627
মেশ নেটওয়ার্ক প্রযুক্তির এই অ্যাপটির সাহায্যে চ্যাটিং করা যায় মোবাইলে ওয়াই-ফাই ইন্টারনেট কিংবা ইন্টারনেট ডাটা ছাড়াই। তবে মেশ নেটওয়ার্ক প্রযুক্তি হওয়ায় অ্যাপটি ২শ’ ফুটের মধ্যে থাকা দুটি স্মার্টফোনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সংযোগ স্থাপন করে। এবং স্মার্টফোনে অ্যাপটি ব্যবহারের সংখ্যা যতো বাড়ে, নেটওয়ার্কও ততো বিস্তৃত হয়। অর্থাৎ অনেকটা শেকলের মতো, প্রথমটির ২শ’ ফুটের মধ্যে দ্বিতীয়টি, আবার দ্বিতীয়টির ২শ’ ফুটের মধ্যে তৃতীয়টি। এভাবে বাড়তে থাকে ফায়ারচ্যাটের নেটওয়ার্কের বিস্তৃতি। তাই আশেপাশে কয়েকজন ফায়ারচ্যাট অ্যাপ ব্যবহারকারী থাকলে, এই সুবিধা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। আর এক্ষেত্রে মোবাইলের ব্লুটুথ অথবা ওয়াই-ফাই অপশনটি চালু থাকলেই হয়।

এছাড়া অনেক দূরের কাউকে মেসেজ পাঠাতে চাইলে, মেসেজটি পাঠিয়ে দিলেই হবে। ওই মেসেজ ইন্টারনেট বা ওয়াই-ফাই সংযোগ আছে এমন স্মার্টফোন পেলেই তার মাধ্যমে চলে যাবে। এক সময় প্রেরকের মোবাইলেও পৌঁছে যাবে।

তাই মোবাইলে নেটওয়ার্ক না থাকা অবস্থায় কিংবা ইন্টারনেট না থাকলে জরুরি যোগাযোগে দারুন সহায়ক ফায়ারচ্যাট অ্যাপ। বিমান কিংবা সাবওয়েতে থাকাকালীন সময়েও আত্মীয়, বন্ধুদের মেসেজ পাঠাতে সাহায্য করবে এই অ্যাপ।

যত বেশি মানুষ এই অ্যাপ ব্যবহার করবে, নেটওয়ার্কও তত বড় আর শক্তিশালী হবে। বর্তমানে বিশ্বব্যাপী ৫ মিলিয়ন মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছেন। কোনো শহরে জনসংখ্যার ৫ শতাংশ এই অ্যাপটি ব্যবহার করতে সেখানে মেসেজে আদান-প্রদান হবে সর্বোচ্চ ১০ মিনিটেই। অন্যথায় ২০ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে।

আপনি যখন ইন্টারনেটে থাকেন তখন ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজিং করতেই পারেন। কিন্তু ফায়ারচ্যাটে মোবাইলে রাখতে পারেন জরুরি মূহূর্তের সহায়ক হিসেবে কিংবা ইন্টারনেট খরচ ছাড়াই চ্যাটিং সুবিধা পেতে।

ফায়ারচ্যাট অ্যাপটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিনা মূল্যে ডাউনলোড করা যাবে goo.gl/pJU1XP লিংক থেকে এবং আইফোনে goo.gl/yQkWQs লিংক থেকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে