,

বাংলাদেশের প্রশংসায় বিশ্ব ব্যাংক

 

আন্তর্জাতিক ডেস্ক :আর্থ-সামাজিক অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়নের প্রশংসা করেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ড. জিম ইয়ং কিম। তিনি বলেন, দেশটির দারিদ্র্য হ্রাস ও নারীর ক্ষমতায়ন তাকে বিশেষভাবে মুগ্ধ করেছে।

 

jim_51484

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার হোটেলে সৌজন্য সাক্ষাতকালে কিম এসব কথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

কিম বলেন, ‘আমি সবসময় প্রতিটি অনুষ্ঠানে বাংলাদেশের সাফল্য গাঁথা তুলে ধরে থাকি। দারিদ্র হ্রাস ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের বিস্ময়কর অর্জন অত্যন্ত উৎসাহব্যাঞ্জক।’

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বলেন, তার সংস্থা বাংলাদেশের সঙ্গে কর্মকাণ্ড অব্যাহত রাখবে এবং তিনি আগামী মাসে দক্ষিণ এশিয়ার দেশটি সফরের পরিকল্পনা হাতে নিয়েছেন।

বৈঠকে বিভিন্ন খাতে তার সরকারের অর্জন তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তার সরকার জ্বালানি খাত ও নদী খননের ওপর অগ্রাধিকার দিচ্ছে।

কোনো দেশ বা উন্নয়ন সংস্থা বিশেষ করে নদী শাসন বা অন্য কোনো পরিকল্পনা বা প্রকল্প গ্রহণের সময় তার সরকারের সঙ্গে পরামর্শ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘সরকারের সঙ্গে পরামর্শ করে গ্রহণ করা হলে পরিকল্পনা বা প্রকল্পটি বাংলাদেশের জন্য যথোপযুক্ত হবে। কারণ, আমরা আমাদের প্রয়োজনগুলো বুঝি।’

বিবিআইএন ও বিসিআইএম ইকোনমিক করিডোরের ব্যাপারে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেন, এসব পদক্ষেপ এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য গ্রহণ করা হয়েছে।

বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও শিক্ষা খাতে বাংলাদেশের সাফল্যের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কারণে বাংরাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে।

বর্তমান সংসদে ২১ নারী সদস্য সরাসরি নির্বাচিত হয়েছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনের মতো স্থানীয় সরকারগুলোতে ৩০ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। ফলে প্রশাসন, বিচারবিভাগ, শিক্ষা, সশস্ত্র ও আইন-শৃংখলা রক্ষা বাহিনীসহ সকল খাতে নারীর মর্যদাকে উঁচু স্তরে নিয়ে গেছে।

এসময় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা