,

নিউ ইয়র্কে হামলাকারী ‘লাদেনের ভক্ত’

 
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হামলাকারী আল-কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের ভক্ত। শহীদ হওয়ার ইচ্ছা আছে তার।ফেডারেল প্রসিকিউটররা স্থানীয় সময় মঙ্গলবার ১০টি অভিযোগে তার বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। আফগান বংশোদ্ভূত সন্দেহভাজন এ হামলাকারীর বিরুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞের উদ্দেশ্যে অস্ত্র ব্যবহার ও আরো নয়টি অভিযোগ আনা হয়েছে।

osama-bin-laden1474433456
রয়টার্স অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।সন্দেহভাজন হামলাকারী আহমদ খান রাহামি ই-বে থেকে বোমা তৈরির সরঞ্জাম কিনেছিলেন। বিস্ফোরণের পরীক্ষা নিয়ে নিজের ভিডিও ধারণ করেন তিনি। তার কাছ থেকে একটি সাময়িকী পাওয়া গেছে, যাতে সিরিয়া, ইরাক, ফিলিস্তিন, আফগানিস্তানের জিহাদিদের পক্ষে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের বিষয়টি উল্লেখ রয়েছে।

রাহামির কাছ থেকে উদ্ধার করা সাময়িকীতে তার নিজের একটি লেখায় বলা হয়েছে, ‘তোমাদের রাস্তায় বোমা ফাটার শব্দ শুনতে পাবে ইনশা আল্লাহ। তোমাদের পুলিশের ওপর গুলি চলবে। তোমাদের অন্যায়-অত্যাচারের শেষ হবে।’

উল্লেখ্য, রোববার ভোরে নিউ ইয়র্কের ম্যানহাটনের চেলসি এলাকায় বোমার বিস্ফোরণে ২৯ জন আহত হয়। এর কিছু দূর থেকে একই দিন আরেকটি বোমা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রেশার কুকারে বোমা দুটি পেতে রাখা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা