,

ফ্যাব্রিগাস জাদুতে লেস্টারকে হারাল চেলসি

 

স্পোর্টস ডেস্ক : লিগ কাপে গতকাল রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার সিটির মুখোমুখি হয়েছিল চেলসি। লেস্টারের ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামেরও ওই ম্যাচে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে চেলসি।

chelsea1474428538-1

প্রতিপক্ষের মাঠে জয় ছিনিয়ে আনতে চেলসির প্রায় সব তারকা খেলোয়াড়ই মাঠে উপস্থিত ছিলেন। পেদ্রো, ফ্যাব্রিগাসের সঙ্গে মাঠে ছিলেন দিয়েগো কস্তা, এডেন হ্যাজার্ড, ও গ্যারি কাহিলের মতো তারকারা। তাই ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার দমিয়ে রাখতে পারেনি ব্লুজদের।

তবে কিং পাওয়ার স্টেডিয়ামে গতকাল শুরুতে এগিয়ে ছিল স্বাগতিক লেস্টারই। জাপানি তারকা শিনজি ওকাজাকির ১৭ ও ৩৪ মিনিটে করা দুটি গোলের কল্যাণে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল তারা। বিশ্রামে যাওয়ার আগে ম্যাচের ৪৫ মিনিটে একটি গোলের শোধ দেন গ্যারি কাহিল। আর বিশ্রাম শেষে মাঠে নেমে ৪৯ মিনিটে চেলসিকে ২-২ ব্যবধানে সমতায় ফেরান আজপিলিচুয়েতা।

এরপর নির্ধারিত সময় পর্যন্ত এ ব্যবধান থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।অতিরিক্ত ৩০ মিনিট যোগ করা হয়। ম্যাচের ৯২ মিনিটে ফ্যাব্রিগাসের গোলে ৩-২ ব্যবধানে লিড পায় চেলসি। ম্যাচের ৯৪ মিনিটে আবারো গোল করেন ফ্যাব্রিগাস। শেষ মুহূর্তের নাটকীয়তায় এ ৪-২ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে চেলসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা