,

আমিরাতে লিঙ্গ পরিবর্তনের আবেদন এক নারীর

489748620আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে প্রথমবারের মতো লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হওয়ার জন্য আবেদন করেছেন এক নারী। উপসাগরীয় এই দেশটিতে সম্প্রতি লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচারকে অনুমোদন দিয়ে একটি নতুন আইন করা হয়েছে। আর এ আইনের অধীনেই ওই নারীটি আবেদন করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। খবর বিবিসির।

আইনজীবী আলি আল-মানসুরি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ওই নারী সব সময়ই অনুভব করতেন যে তিনি আসলে পুরুষ। তিনি এ ব্যাপারে গত চার বছর ধরে শারীরিক এবং মানসিক চিকিৎসা নিচ্ছিলেন।

একটি মেডিক্যাল কমিশন ওই নারীর লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচার করার সুপারিশ করেছে।

মেডিক্যাল লায়াবিলিটি ল নামে একটি আইন এ মাসেই আমিরাতে কার্যকর হয়েছে। এতে মেডিক্যাল বা চিকিৎসা সম্পর্কিত কারণে লিঙ্গ পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর আবুধাবির একটি আদালত এ আবেদনটি বিবেচনার জন্য হাতে নেবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা