,

বিয়ে হলেও পদবি বদল নয়, সোজাসাপটা জবাব টুইঙ্কালের

012129twinkleবিনোদন ডেস্ক : টুইঙ্কাল খান্নাকে হঠাৎই এক টুইটারাইট রূঢ় ভাষায় যেচে পরামর্শ দিয়েছেন, তিনি এখন বিবাহিত। তাঁর উচিৎ তাঁর স্বামী অক্ষয় কুমারের পদবি ব্যবহার করা, খান্না নয়। তাঁর বাবা ছিলেন কিংবদন্তি অভিনেতা রাজেশ খান্নায়। এরপরই নিজের টুইটার পেজে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় জবাব দেন টুইঙ্কাল। তিনি লেখেন আমার পদবি খান্নাই, এবং সবসময় খান্নাই থাকবে। এরসঙ্গে তিনি একটি হ্যাশট্যাগ ব্যবহার করেন #MarriedNotBranded, অর্থাৎ বিবাহিত, ব্র্যান্ডেড নয়।

এখানেই থামেননি টুইঙ্কাল। সেই ভদ্রলোককে মধুর ভাষায় পাল্টা ঠুকতেও ছাড়েননি টুইঙ্কাল। তিনি জানিয়েছেন, যদি তাঁকে একান্তই স্বামীর পদবি ব্যবহার করতে হয়, তাহলে সেটা হবে ভাটিয়া। কারণ, অক্ষয় কুমারের আসল নাম রাজীব ভাটিয়া।

মিসেস ফানি বোনস নামে টুইটারে জনপ্রিয় টুইঙ্কাল। ২০০১ সালে বিয়ে হয়েছিল টুইঙ্কালের অক্ষয়ের সঙ্গে। তাঁদের দুটি সন্তানও রয়েছে।

সূত্র: এবিপি আনন্দ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা