,

অস্ট্রেলিয়ার আগে বাংলাদেশে আসবে পাকিস্তান

banglaস্পোর্টস ডেস্ক : সেপ্টেম্বর-অক্টোবরে পর পর দুটি হোম সিরিজ খেলবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ আফগানিস্তান ও ইংল্যান্ড।

ইংল্যান্ড সিরিজের পর ঘরের মাঠে এ বছরে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না টাইগাররা।এ দুটি সিরিজ দিয়েই শেষ হবে চলতি বছরে টাইগারদের হোম সিরিজ।

ডিসেম্বর থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত বাংলাদেশের সব খেলা বিদেশের মাটিতে। এর মধ্যে ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফর, ফেব্রুয়ারিতে ভারত সফর। মার্চে শ্রীলঙ্কা সফর। মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। জুনে ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

প্রায় ৭ মাস পর জুলাইয়ে হোম সিরিজ পাবে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান-যারা কিনা গত বছর টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল।

পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের। পাকিস্তান দল ফিরে যাওয়ার পর আগস্ট-সেপ্টেম্বরে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। পরের হোম সিরিজের জন্য অপেক্ষা করতে হবে তিন মাস।

২০১৮ সালের জানুয়ারিতে ফিরতি সফরে আসবে শ্রীলঙ্কা। ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। আসন্ন এ সকল হোম সিরিজে টাইটেল স্পন্সর হিসেবে থাকবে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। আগামী দুই বছরের জন্য বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা