,

মেঘের ভেলায় ভাসছি : মিষ্টি জান্নাত

photo-1474369612বিনোদন ডেস্ক : দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের ভেতর গানের শুটিং করছেন নায়ক সাইমন ও নায়িকা মিষ্টি জান্নাত। ছবির নাম ‘তুই আমার’। ছবিটির শুটিং মঙ্গলবারই শেষ হওয়ার কথা। দার্জিলিংয়ে কিছুক্ষণ পরপর মেঘের আনাগোনা থাকায় শুটিংয়ে একটু সমস্যা হলেও থেমে থেমে কাজ করে যাচ্ছে পুরো ইউনিট। এমনটাই জানিয়েছেন নায়িকা মিষ্টি জান্নাত। কাজ আজ শেষ হলে আজ বুধবারই ছবির ইউনিট বাংলাদেশে ফিরবে বলে জানিয়েছেন তিনি।

জান্নাত আরো বলেন, ‘আমরা এখানে গত ১৭ তারিখ থেকে শুটিং করছি। দার্জিলিংয়ের পাহাড়ের চূড়ায় কিছু লোকেশনে আমরা শুটিং করছি। অনেক সুন্দর কিছু লোকেশন, কিন্তু এখানে মেঘের ভেলায় আমরা ভাসছি। থেমে থেমে শুটিং করতে হচ্ছে। কারণ কিছুক্ষণ পরপর মেঘ এসে আমাদের ঢেকে দিচ্ছে। এরপরও কাজ করতে অনেক ভালো লাগছে। এর আগেও আমি দেশের বাইরে গানের শুটিং করেছি কিন্তু এই লোকেশন একেবারেই আলাদা মনে হয়েছে। সংগীত আয়োজন করেছেন কলকাতার প্রিতম। আর আমাদের নাচের কোরিওগ্রাফি করছেন কলকাতার শঙ্কর রায় ও বাংলাদেশের মাসুম বাবুল।

গানের শুটিং প্রসঙ্গে জান্নাত বলেন, ‘এরই মধ্যে আমরা ছবির সিক্যুয়েন্সের শুটিং শেষ করেছি। গানের শুটিং বাংলাদেশেও দুটি শেষ হয়েছে। আমি এমনিতেই একটু বেছে কাজ করতে পছন্দ করি। যেহেতু আমি ডাক্তারি নিয়ে পড়াশোনা করছি, সেখানেও অনেক সময় দিতে হয়। চলচ্চিত্রে কাজ করি ভালোবেসে, যে কারণে ভালো কাজগুলোর সঙ্গে যুক্ত হতে চাই। এই ছবির গল্প একেবারেই মৌলিক গল্পের ছবি। আমার বিশ্বাস ছবিটি দর্শকদের ভালো লাগবে।’ এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা