,

নোভার সঙ্গে বাদশার বিয়ে আজ

badsha1অনলাইন ডেস্ক : প্রায় এক যুগ পর জীবনসঙ্গী পাচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানার সিংহী ‘নোভা’। তার একাকিত্ব ঘোচাচ্ছে চিডিয়াখানা কর্তৃপক্ষ। রংপুর চিড়িয়াখানা থেকে আনা সিংহ ‘বাদশা’কে জীবনসায়াহ্নে সঙ্গী হিসেবে পাচ্ছে নোভা। আজ নোভা-বাদশার ‘বিয়ের সানাই’ বাজবে চিড়িয়াখানার সিংহের খাঁচায়। চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ আয়োজন করেছে এ অনুষ্ঠানের।

২০০৫ সালে জন্ম নেয় নোভা। সিংহ বাঁচে সর্বোচ্চ ১৫ বছর। এ হিসাবে জীবনের প্রায় শেষ প্রান্তে চলে এসেছে সে। বাদশা চট্টগ্রাম চিড়িয়াখনায় আসার আগে নোভার সঙ্গী হিসেবে ছিল তার বোন ‘বর্ষা’।

গত ৫ সেপ্টেম্বর বর হিসেবে রংপুর থেকে চট্টগ্রাম আনা হয় বাদশাকে। ডেপুটি কিউরেটর মনজুর মোরশেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল লোহার খাঁচায় পুরে বাদশাকে চট্টগ্রাম চিড়িয়াখানায় নিয়ে আসে। পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে এবং নোভা ও বাদশা যাতে মারামারি না করে সেজন্য তাদের পৃথক খাঁচায় পাশাপাশি রাখা হয়।

এ প্রসঙ্গে চিড়িয়াখানার চিকিৎসক সাহাদাত হোসেন শুভ বলেন, ‘এতদিনের নিঃসঙ্গতা দূর হচ্ছে সিংহী নোভার। রংপুর থেকে বাদশাকে আনার পর নোভার পাশে পৃথক খাঁচায় রাখা হয়। যাতে সে পরিবেশের সঙ্গে অভিযোজিত হতে পারে। প্রায় ১৫ দিন পর এখন এ সিংহ-সিংহীকে একই খাঁচায় রাখা হবে।’

চট্টগ্রাম চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৬ জুন চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেয় সিংহ শাবক বর্ষা ও নোভা। দুই বোনের জন্মের কিছুদিন পর তাদের মা ‘লক্ষ্মী’ ও ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি বাবা ‘রাজ’ মারা যায়। এরপর আর কোনো নতুন সিংহ চিড়িয়াখানায় আনা হয়নি। অনেক খোঁজ করেও তাদের জন্য উপযুক্ত পুরুষ সিংহ পাওয়া যায়নি। পরে রংপুর চিড়িয়াখানায় দুটি পুরুষ সিংহ থাকার খবর পেয়ে দুই চিড়িয়াখানার মধ্যে প্রাণী বিনিময় চুক্তি হয়। সেই চুক্তির পরিপ্রেক্ষিতে রংপুর থেকে সিংহ বাদশাকে চট্টগ্রাম আনা হয় এবং চট্টগ্রাম থেকে সিংহী বর্ষাকে রংপুর নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে