,

অন্যের প্রেমিকা ছিনতাই করলেন রোনাল্ডো!

27490-ronalস্পোর্টস ডেস্ক : দিজায়ার করদেরোর সাথে কয়েক মাস আগে দেখা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তখনো করদেরো স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসের ইতালিয়ান খেলোয়াড় ভিসেনজো রেনেলার গার্লফ্রেন্ড। কিন্তু এখন রেনেলার সঙ্গে স্প্যানিশ সুন্দরীর কোনো সম্পর্ক নেই। করদেরো হালে রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে রোনাল্ডোর খেলা দেখে এলেন। সেই সাথে স্প্যানিশ মিডিয়ায় খবর, রোনাল্ডোর সঙ্গে করদেরোর জোর প্রেম চলছে! বলা হচ্ছে, সতীর্থ ফুটবলারের সাথে করদেরোর সম্পর্ক ভাঙায় সরাসরি ভূমিকা রোনালদোর। একরকম ছিনতাই করেছেন করদেরোকে!

কে এই করদেরো? স্প্যানিশ ট্যাবলয়েড কোরাজোন সিএজএন প্রথম পাতার খবর করেছে তাকে আর রোনাল্ডোকে নিয়ে। আর ২৩ বছরের এই সুন্দরী স্পেনের খুব দামী মডেল। সেভিলে জন্ম। ১৬ বছর বয়স থেকে মডেলিংয়ে। ২০১৪ সালে হন ‘মিস স্পেন’। সেবারই মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যান। শেষ পর্যন্ত হয়েছিলেন ষষ্ঠ।

রোনাল্ডো বহুদিন ধরে একা। রুশ মডেল ইরিনা শায়েকের সঙ্গে সম্পর্কটা চুকেবুকে গেছে ২০১৫ সালের জানুয়ারিতে। তারপর থেকে অনেকের সাথে ৩১ বছরের রোনাল্ডোর সম্পর্কের কথা শোনা গেছে। কিন্তু স্টেডি গার্লফ্রেন্ড হিসেবে টেকেননি কেউ। কলম্বিয়ান পলা সুয়ারেস, বৃটিশ শ্লোয়ে গ্রিন কিংবা আমেরিকান সুন্দরী কজন গত কয়েক মাসে রোনাল্ডোর বাহুলগ্না হয়েছেন। সম্পর্কটা শেষ পর্যন্ত সিরিয়াস হয়নি। এবার করদেরোর সাথে সম্পর্কটা এই পর্তুগিজ সুপারস্টার কোন দিকে নেন সেটাও দেখার বিষয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে