,

হ্যাজেলকে পেতে যে পরীক্ষা দিতে হয়েছিল যুবরাজকে

yuvraj-singhডেস্ক রিপোর্ট : ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ের নেপথ্য নায়ক যুবরাজ সিং। অথচ সেই যুবরাজকে কিনা প্রেমিকাকে কাছে পেতে অপেক্ষা করতে হয়েছে প্রায় তিন বছর। গল্প নয়, একদম সত্যি ঘটনা। ব্রিটিশ অভিনেত্রী ও মডেল হ্যাজেল কিচের সঙ্গে দেখা করার জন্য প্রচুর ঘাম ঝরাতে হয়েছিল যুবরাজকে। ভালবাসায় বাঁ হাতি অলরাউন্ডারকে দিতে হয়েছিল অসীম ধৈর্যের পরীক্ষা।

প্রথম পরিচয়ের পর বহুবারই যুবরাজ কফির জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন হ্যাজেলকে। এমনকি ভারতীয় ক্রিকেট তারকার আমন্ত্রণ গ্রহণও করতেন হ্যাজেল। তবে, যে দিন দেখা করার কথা থাকতো, সেই নির্দিষ্ট দিনটিতে মোবাইল বন্ধ করে রাখতেন হ্যাজেল।

ব্রিটিশ অভিনেত্রীর সঙ্গে সাক্ষাৎ না-হওয়ায় যুবরাজের অপেক্ষা বেড়ে যায়। এদিকে হ্যাজেলের সঙ্গে স্যোশাল মিডিয়ায় বন্ধুর তালিকায় চলে আসেন যুবরাজ। প্রায় বছর খানেক চেষ্টার শেষে হ্যাজেলের দেখা মেলে। এখানেই শেষ নয়। বিয়ের ব্যাপারে মত জানার জন্য অপেক্ষা করতে হয়েছে আরও দু’বছর। প্রস্তাবে সম্মতি জানানোর পরে যুবরাজ হ্যাজেলের মা-বাবার সঙ্গে দেখা করেন। চলতি বছরের ডিসেম্বরে তারা বিয়ে করতে চলেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা