,

গৃহপালিত ইসির অধীনে কোনো নির্বাচন নয় : বিএনপি

 

নিজস্ব প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশন গঠনের আগে ‘সার্চ কমিটি’ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা অবশ্যই নির্বাচন চাই। তবে সেটি গণতান্ত্রিক উপায়ে এবং স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে হতে হবে। গৃহপালিত ইসির অধীনে নয়।মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৯ম ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি এ আলোচনা সভা আয়োজন করে।
07c2b_51400
গত ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার ‘কারামুক্তির দিন’ থাকলেও ঈদুল আজহার কারণে তা পিছিয়ে দেয়া হয়।

মির্জা ফখরুল প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, নিজের মতো করে সবকিছু সাজিয়ে নেবেন তা হবে না। সার্চ কমিটি করেন, আর যে কমিটিই করেন জনমতের বাইরে গিয়ে কোনো কমিটি এদেশের মানুষ মেনে নেবে না।
নতুন নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি বা অন্য কোনো কমিটি গঠনের ক্ষেত্রে ‘জনমতের প্রতিফলন ঘটাতে’ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনমতের বাইরে কোনো কমিটি গঠন হলে জনগণ তা মেনে নেবে না।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশকে বিরাজনীতিকরণের জন্য এক-এগারোতে খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়েছিলো। সেই ধারাবাহিকতায় এখন একটি দল দেশে বিরাজনীতিকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্ষমতায় এসে আওয়ামী লীগ নানা কৌশলে দেশকে রাজনীতিমুক্ত করতে চাচ্ছে। সেজন্য খালেদা জিয়াসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদের রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র হচ্ছে।

তিনি আরো বলেন, সরকার জঙ্গিবাদকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। তারা সন্ত্রাস দমনের নামে প্রতিটি ইউনিয়নে কমিটি করেছে। এই কমিটিগুলো এখন তালিকা তৈরি করছে। তারা বিএনপি নেতাদের বলছে, এতো টাকা দাও, না হলে তোমাদের নাম জঙ্গিবাদের সঙ্গে জড়ানো হবে।

তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায় না। কারণ তারা জানে, সুষ্ঠু নির্বাচন হলে তারা জনগণের ভোট পাবে না। সবকিছুই তারা করছে চিরদিন ক্ষমতায় টিকে থাকার জন্য। তবে ইতিহাস বলে এভাবে ক্ষমতায় থাকা যায় না। দমননীতি চালিয়ে যারা ক্ষমতায় থাকতে চায়, একদিন জনগণের সামনে তাদের জবাবদিহি করতে হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপি আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য দেন দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়েল ভূঁইয়া, জয়নাল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী আবুল বাশার, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও মহিলা দলের সভাপতি নুরী আরা সাফা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে