,

ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে পৃথক ট্রেন দূর্ঘটনায় নিহত ২

download-77নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্রগ্রাম রেল পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০দিকে আশুগঞ্জে রেল ষ্টেশনের সামনে ট্রেনের নিচে কাটা পড়ে শামীম মিয়া (২০) নামক এক যুবকের মৃত্যু হয়। আশুগঞ্জ রেলওয়ের কর্তব্যরত থাকা পুলিশ ঘটনা স্থানে গিয়ে তার লাশ উদ্ধার করে। নিহত যুবকের পিতার নাম মোঃ দুধু মিয়া থানাঃ বাকুন্দিয়া জেলাঃ কিশোরগঞ্জ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনের কিছুটা দূরে তালশহর বাজারের রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত (৫৫) মহিলার নিহত মরদেহ আখাউড়া রেলওয়ে থানা পুলিশ উদ্ধার করেছে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে বৃদ্ধ মহিলা তালশহর বাজারের রাস্তা পারাপারের সময় আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন। পড়ে এলাকাবাসী আখাউড়া রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।
এই ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার এসআই মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা