,

কঙ্গোতে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক :ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে প্রেসিডেন্ট জোসেফ কাবিলার পদত্যাগের দাবিতে বিক্ষোভে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। কয়েক হাজার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন পুলিশ সদস্য রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

33fe119a04ca047776640a3305d3e177-57e0d4c8bb8ec

বিক্ষোভকারীরা দেশটির রাজধানী কিনশাসার প্রধাক সড়কে ব্যারিকেড ও গাড়িতে অগ্নিসংযোগ করে। বিক্ষোভ ছত্রভঙ্গ হওয়ার পর রাস্তায় নিহতদের লাশ পড়ে থাকতে দেখা গেছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভারিস্টে বোশাব জানান, বিক্ষোভকারীরা তিন পুলিশকে হত্যা করেছে। একজনকে পুড়িয়ে হত্যা করা হয়। পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে।

বিক্ষোভকারীদের দাবি, নিহতের সংখ্যা অন্তত ৫০ জন। এক প্রত্যক্ষদর্শী জানান, পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

বিরোধীদলের দাবি, প্রেসিডেন্ট কাবিলা বেশিদিন ক্ষমতায় থাকার পাঁয়তারা করছেন। তাই পরবর্তী নির্বাচনের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। এ সংকটে দেশটির রাজধানী কিনশাসাতে অবস্থিত স্কুল কলেজের পাশাপাশি বন্ধ রয়েছে স্থানীয় দোকানপাটগুলো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা