,

দহগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

 

নিজস্ব প্রতিবেদক : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হজরত আলী (৩৫) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে।

bsf_51321
মঙ্গলবার ভোরে উপজেলার দহগ্রামে এ ঘটনা ঘটে। নিহত হজরত আলী দহগ্রাম ইউনিয়নের বঙ্গেরবাড়ি গ্রামের আমির হোসেনের ছেলে।

দহগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন জানান, সোমবার রাতে ঘাটিয়ারতারি সীমান্ত দিয়ে ৮ থেকে ১০ জনের একটি দল ভারতের বাগডোগরায় গরু আনতে যায়। ফেরার পথে হজরত আলী বিএসএফের ককটেল ও শটগানের গুলিতে ঘটনাস্থলে নিহত হন। তার লাশ ভারত সীমান্তে রয়ে গেছে।

লালমনিরহাট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বজলুর রহমান হায়াতি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা