,

হিরো আলমকে নিয়ে শর্ট ফিল্ম বানালেন নুহাশ হুমায়ূন (ভিডিও)

heroবিনোদন ডেস্ক : আলোচিত অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলমকে নিয়ে একটি শর্ট ফিল্ম নির্মিত হয়েছে। ‘হিরো আলম দ্য গ্যাংস্টার’ নামে শর্ট ফিল্মটি নির্মাণ করেছেন প্রয়াত সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন। শর্ট ফিল্মটির ধারাবর্ণনা তিনি নিজেই দিয়েছেন। পাঁচ মিনিটের এই শর্ট ফিল্মটির নির্মাতা প্রতিষ্ঠান ‘লিটল বিগ ফিল্মস’।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ফেসবুক, ইউটিউব, টুইটারে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন হিরো আলম। একসময় তিনি ছিলেন আচার বিক্রেতা। এরপর যখন সিডির ব্যবসা শুরু করেন তখন হয়ে যান ‘সিডি আলম’। তারপর একসময় ‘ডিশ আলম’ হয়ে এখন তিনি ‘হিরো আলম’ নামে পরিচিতি পেয়েছেন।

অনেকে হিরো আলমের ভিডিও দেখে ফেসবুকে বাঁকা মন্তব্য করলেও দিনদিন তার পরিচিতি বাড়ছে। সংবাদপত্রে তাকে নিয়ে খবর প্রকাশিত হয়েছে, নেওয়া হয়েছে তার সাক্ষাৎকারও। বাদ যায়নি টিভি চ্যানেলও। আর পরিচিতির কারণে অনেক নির্মাতা তাকে গান ও বিজ্ঞাপনে মডেলিংয়ের অফার দিয়েছেন। দেখুন সেই হিরো আলমকে নিয়ে বানানো শর্ট ফিল্ম ‘হিরো আলম দ্য গ্যাংস্টার’-

https://youtu.be/iF7OC8DW7ms

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা