,

ক্রিকেটার আশরাফুলের বাবা আর নেই

042602abdul-matiস্পোর্টস ডেস্ক : ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের বাবা আব্দুল মতিন মারা গেছেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পিতার মৃত্যুর খবর নিশ্চিত করে আশরাফুল জানান, ‘গত ১১ সেপ্টেম্বর থেকে আব্দুল মতিন হাসপাতালে ভর্তি ছিলেন। ২০০৬ সালে তার হার্ট অপারেশন হয়। এরপর গত মে মাসে হার্টে ব্লক থাকায় রিং পরানো হয়। হঠাৎ রবিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তাকে শক দেয়া হলে হৃদক্রিয়া পুনরায় চালু হয়। এরপর রাত ১টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আশরাফুল তার বাবার রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি আরও জানান, ‘রাতেই মরদেহ ব্রাক্ষ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা