,

সালমানের সেটে বন্দুক-কামানের মহড়া!

photo-1474290835বিনোদন ডেস্ক : ২০১৭ সালের ঈদে মুক্তি পেতে চলেছে সালমান খানের নতুন ছবি ‘টিউব লাইট’। আর এ জন্য বেশ জোরেশোরেই চলছে ছবিটির শুটিংয়ের কাজ। মানালিতে ছবিটির সেটে গড়ে তোলা হয়েছে এক সেনাক্যাম্প। রীতিমতো যুদ্ধ যুদ্ধ পরিবেশ সেখানে। অনলাইনে প্রকাশিত বিভিন্ন ছবির বরাত দিয়ে এমনটাই বলছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এরই মধ্যে নাকি বলিউড ভাইজান ও তাঁর সহকর্মীদের এসব যুদ্ধের দৃশ্যের অভিনয়ের জন্য বেশ তোড়জোড় করতে দেখা গিয়েছে। আর পরিচালক কবির খান তো বরাবরই ছবির সেট সাজানোর ব্যাপারে খুঁতখুঁতে। ছবির পরিবেশকে শতভাগ বাস্তব রূপ দিতে জোগাড় করেছেন বন্দুক-কামান থেকে শুরু করে ট্রাক, জিপ, ক্যামোফ্লেজ নেট, এমনকি সারি সারি ব্যারেলও। নিখুঁতভাবে গড়ে তোলা হয়েছে সেনা ব্যারাক ও ওয়াচ টাওয়ার। সব মিলিয়ে যেন এক সেনা মহড়া চলছে সেখানে।

কবির খানের পরিচালনায় এ ছবিটির প্রেক্ষাপট ১৯৬২ সালের ইন্দো-চায়না যুদ্ধ। সালমান এখানে অভিনয় করবেন একজন সাধারণ সৈনিকের চরিত্রে। ছবিতে দেখা যাবে, সেনাবাহিনীর নিয়মকানুনগুলো রপ্ত করতে বেশ বেগ পেতে হচ্ছে সালমানের। এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন চায়না অভিনেত্রী ঝু ঝু।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা