,

দুই-এক দিনের মধ্যেই মুস্তাফিজের পুর্নবাসন প্রক্রিয়া শুরু

27স্পোর্টস ডেস্ক : আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফিরেন মুস্তাফিজুর রহমান। মাঝখানে ইংলিশ কাউন্ট্রি লীগে দুই ম্যাচের জন্য মাঠে নামেন কাটার মাস্টার। এরপর আবার ইনজুরিতে কবলে পড়েন বাংলাদেশের এই বোলিং সেনসেশন। এরপর ইংল্যান্ডে কাঁধের অস্ত্রোপচার শেষে গত মাসে দেশে ফেরেন তিনি।

ঈদের আগে কলার স্লিংও খুলে ফেললেও এখনও পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়নি তার। জানা গেছে শিগরিই পুর্নবাসন শুরু করবেন তিনি। আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুস্তাফিজ জানিয়েছেন, ২-১ দিনের মধ্যেই পুনর্বাসন প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ শুরু হবে। মাঠে ফিরতে হলে কঠোর অনুশীলন করতে হবে তবে তাতে ভয় পাচ্ছেন না তিনি।

মুস্তাফিজ বলেন, ‘ডাক্তার যেভাবে বলেছেন সেভাবেই কাজগুলো করছি। সবকিছু ভালোই চলছে। আজ-কালের মধ্যেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।’

বামহাতি এই বোলার আরো জানান, ‘পুরো প্রক্রিয়ার সঙ্গে বিসিবির চিকিৎসক বায়েজিদ ভাই যুক্ত আছেন। তিনি আমাকে জানাবেন কিভাবে কাজগুলো হবে।’

ইনজুরির সাথে মুস্তাফিজের বেশ পুরনো সম্পর্ক। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার সময়ও ইনজুরিতে পড়েন তিনি। তাই কঠিন এই প্রক্রিয়াতে মোটেও ভয় পাচ্ছেন না তিনি।

আগামী বুধবার বাংলাদেশে আসছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। এরপর ৩০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ সফরে আসছে ইংল্যান্ড। তবে পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যে থাকার কারণে এই দুটি সিরিজে থাকছেন না মুস্তাফিজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা