,

ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পুতিনের ইউনাইটেড রাশিয়া

 

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমর্থিত ইউনাইটেড রাশিয়া ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সোমবার নির্বাচনের আংশিক ফলাফলে দেখা গেছে, এখন পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা করা হয়েছে।এর মধ্যে দলটি ৫৪ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছে। ফলে ৪৫০ আসনের পার্লামেন্টে দলটি কমপক্ষে ৩৩৮ আসন পেতে যাচ্ছে। প্রেসিডেন্ট পুতিন ইতোমধ্যে বলেছেন, ইউনাইটেড রাশিয়া খুব ভালো ফল অর্জন করেছে।

abbe217e9ffe5ac2669fad1b575bb944

 

ইউনাইটেড রাশিয়ার পেছনে আছে জাতীয়তাবাদী এলডিপিআর ও কমিউনিস্ট পার্টি। এর আগে বুথফেরত একটি জরিপে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া ৪৪ দশমিক ৫ শতাংশ ভোট পেতে যাচ্ছে।তবে আরেকটি জরিপ সংস্থা বলেছিল, ইউনাইটেড রাশিয়া ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট পেতে যাচ্ছে। জনমত জরিপ পূর্বাভাস দিয়েছিল, জাতীয়তাবাদী এলডিপিআর ও কমিউনিস্ট পার্টি ১৪ থেকে ১৬ শতাংশ করে ভোট পেতে পারে।

 

এ জাস্ট রাশিয়া পেতে পারে ৮ শতাংশ ভোট। সবশেষ স্টেট দুমায় (নিম্নকক্ষ) এই চারটি দলেরই আধিপত্য ছিল। অন্যদিকে, উদার বিরোধী দলগুলো এবারের নির্বাচনে ৫ শতাংশ করে ভোট পেতেও ব্যর্থ হবে বলে প্রতীয়মান হচ্ছে।রোববার এ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে প্রথমবারের মতো ইউক্রেন থেকে বেরিয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত ক্রিমিয়ার জনগণও অংশ নেয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা