,

‘খাস জমিন’-এ থাকছেন বিপাশা

 

নিজস্ব প্রতিবেদক : চলচ্চিত্রে নিয়মিত কাজ করে যাচ্ছেন লাক্স তারকা বিপাশা কবির। আইটেম কন্যা খ্যাত এ অভিনেত্রী কয়েকটি সিনেমার কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন। এবার চুক্তিবদ্ধ হলেন ‘খাস জমিন’ শিরোনামের নতুন চলচ্চিত্রে। সরোয়ার হোসেনের নির্মিতব্য এ চলচ্চিত্রে বিপাশার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক সাইমন সাদিক। মালয়েশিয়া থেকে এ তথ্য জানান বিপাশা।

58a655e08470f0f6fb9621e3f1e4172d-bipasha
এ প্রসঙ্গে সরোয়ার হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘খাস জমিন সিনেমায় সাইমন-বিপাশা ছাড়াও নতুন আরো একটি জুটিকে দেখা যাবে। খুব শিগগিরই এ জুটির নাম ঘোষণা করব। চলতি বছরের ১ নভেম্বর থেকে এ চলচ্চিত্রের শুটিং শুরু করব।’

সিনেমাটির গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘গরীব ভূমিহীন মানুষের গল্প নিয়ে গড়ে উঠেছে কাহিনি। এতে সরকারের বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। সিনেমাটি এ দেশের মানুষের গল্প দেখানো হবে। এর গল্প দর্শকদের আকৃষ্ট করবে এবং ভালো লাগবে।’

অবকাশ যাপনে বিপাশা এখন মালয়েশিয়াতে অবস্থান করছেন। কয়েকদিন পরই দেশে ফিরবেন তিনি। মালয়েশিয়া যাওয়ার আগেই তিনি এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলেও জানান বিপাশা।

এ ছাড়াও এতে আরো অভিনয় করবেন- কাজী হায়াৎ, সুচরিতা, রেবেকাসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করছে ইয়নলিয়ন ইন্টারন্যাশনাল মুভিজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা