,

ব্রাহ্মণবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং এর সমাবেশে আইজিপি আসছেন

img-20160917-wa0000আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : আগামী ২৪ সেপ্টম্বর বাংলাদেশ পুলিশের মহা পুলিশ পরিদর্শক এ.কে.এম শহীদুল হক বিপিএম, পিপিএম ব্রাহ্মনবাড়িয়া জেলা কমিউনিটি পুলিশিং এর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম। এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম । ঐ দিন বিকাল ৩টায় স্থানীয় নিয়াজ মোহাম্মদ ষ্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য কমিউনিটি পুলিশের সমাবেশে স্থানীয় কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ, সর্বদলীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দও বক্তব্য রাখার কথা রয়েছে।
সকাল ১০টায় আজিপি ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে এসে পৌছাবেন। এর পর তিনি প্রথমে আখাউড়া উপজেলায় গিয়ে সেখানে আখাউড়া থানার কমিউনিটি পুলিশিং এর শাখা উদ্ভোধন করবেন। গতকাল রোববার বেলা ১১ টায় জেলার পুলিশ সুপার কার্য্যালয়ে সাংবাদিকদের সাথে সম্মেলন কক্ষে মতবিনিময়কালে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানান এসব কথা ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা