,

৩ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে অভিযোগ দাখিল ২৮ নভেম্বর

 

নিজস্ব প্রতিবেদক : যুদ্ধাপরাধের মামলায় নেত্রকোণার তিন আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিলে ২৮ নভেম্বর পর্যন্ত সময় পেয়েছে প্রসিকিউশন।সোমবার (১৯ সেপ্টেম্বর) বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই তারিখ নির্ধারণ করে দেন।

 

1474267339
আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন মোখলেসুর রহমান বাদল। সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নী। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মাসুদ রানা।

নেত্রকোণার এই তিন আসামি হলেন- হেদায়েত উল্লাহ ওরফে মো. হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসি (৮০), তার ভাই এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু (৭০) এবং সোহরাব ফকির ওরফে সোহরাব আলী ওরফে ছোরাপ আলী (৮৮)।

তাদের তিনজনই একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতার জন‌্য গঠিত রাজাকার বাহিনীর সদস‌্য ছিলেন এবং আঞ্জু স্থানীয় শান্তি কমিটিরও সদস্য ছিলেন বলে প্রসিকিউশনের অভিযোগ।

সাবিনা ইয়াসমিন মুন্নী বলেন, “গতকাল (রোববার) আমরা এই তিন ব্যক্তির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। এটা যাচাই বাছই করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে আমাদের সময় প্রয়োজন। এ জন্য আমরা দুই মাস সময় চেয়েছি। আদালত ২৮ নভেম্বরের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে নির্দেশ দিয়েছে।”

২০১৫ সালের ৫ মে তদন্ত শুরুর পর গত ৮ সেপ্টেম্বর এই তিন ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে বলে জানায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

তিন আসামির মধ‌্যে দুই সহোদর আঞ্জু-মঞ্জু পলাতক, ছোরাপ কারাগারে রয়েছেন। তাদের সবার গ্রামের বাড়ি আটপাড়া থানার কুলশ্রীতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা