,

নিউইয়র্কে ‘প্রেসার কুকার’ বোমা বিস্ফোরণ ঘটেছিল

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের চেলসি এলাকায় যে বিস্ফোরণটি ঘটেছিল, তা একটি স্প্লিন্টার ভর্তি প্রেসার কুকার বোমার বিস্ফোরণ ছিল। এ ঘটনায় প্রকাশিত তদন্ত প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে।স্থানীয় সময় শনিবার রাতের ওই বিস্ফোরণে অন্তত ২৯ জন আহত হয়েছিল।

pressure_51202

প্রতিবেদনে বলা হয়, ম্যানহাটনের চেলসি এলাকায় বিস্ফোরণের কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে চার ব্লক দূরে একই ধরনের আরেকটি বোমা পাওয়া যায়। পরে তা নিরাপদে সরিয়ে নেয়া হয় এবং রবিবার রাতে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে পুলিশ তা ধ্বংস করে দেয়। উল্লেখ্য, ২০১৩ সালে বোস্টন ম্যারাথনে এ ধরনের বোমা ব্যবহার করেই হামলা চালানো হয়েছিল।

আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্মকর্তারা জানান, বিশেষভাবে তৈরি দুটি বোমাতেই ফ্লিপ মোবাইল ফোন ও ক্রিসমাস লাইট ব্যবহার করে বিস্ফোরণ ঘটানোর নকশা করা হয়েছিল।

কর্মকর্তারা এটিকে সন্ত্রাসী তৎপরতা হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু এখনো এ হামলার কোনো উদ্দেশ্য বা এর সঙ্গে জড়িত কোনো সন্দেহভাজনকে সনাক্ত করতে পারেননি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা