,

বার্লিনে অ্যাঞ্জেলা মার্কেলের দলের পরাজয়

 

আন্তর্জাতিক ডেস্ক :বার্লিনে প্রাদেশিক পরিষদের নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি। রবিবারের এ পরাজয়কে বিশ্লেষকরা ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেছেন।

merkel_51192

অন্যদিকে নির্বাচনে বড় ধরনের সাফল্য পেয়েছে অভিবাসন ও শরণার্থীবিরোধী হিসেবে পরিচিত নতুন দল অলটারনেটিভ ফর জার্মানি বা এএফডি। এর মাধ্যমে ডানপন্থী এ দলটি প্রথমবারের মতো বার্লিনের সিনেটে জায়গা করে নিয়েছে।

জার্মানির ১৬টি রাজ্যের মধ্যে চলতি বছর অনুষ্ঠিত পাঁচটি রাজ্য পার্লামেন্ট বা প্রাদেশিক পরিষদের নির্বাচনের সবগুলোতেই বড় ধরনের উত্থান ঘটেছে এএফডির। বার্লিনে জয়ের মাধ্যমে মার্কেলের অভিবাসন নীতির বিরোধীতা করে জনপ্রিয়তা পাওয়া এ দলটির এখন ১৬টির মধ্যে ১০টি রাজ্য পার্লামেন্টেই প্রতিনিধিত্ব নিশ্চিত হলো।

নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা যায়, মার্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটদের ভোট কমেছে প্রায় ১৮ শতাংশ, যা তাদের রাজ্য কোয়ালিশন সরকার থেকে বেরিয়ে আসতেও বাধ্য করতে পারে।

অন্যদিকে ১৪ শতাংশ ভোটারের সমর্থন লাভ করেছে অভিবাসন বিরোধী এএফডি। দেশটির নির্বাচনী বিধি অনুযায়ী, কোনো দল পাঁচ শতাংশ ভোট পেলে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে পারে।

বিশ্লেষকদের ধারণা, অ্যাঞ্জেলা মার্কেলের শরণার্থীদের জন্য দরজা খুলে দেয়ার নীতি মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। ফলে নির্বাচনে এমন পরাজয় বরণ করতে হয়েছে তার দলকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে