,

গাড়িতে ধাক্কার পরে আহতকে মেরে ফেলাই যে দেশের রীতি!

kill_by_accidentনিউজ ডেস্ক: চীনের রাস্তায় যদি একজন পথচারীকে পথ চলতে হয়, তাহলে শুধু গাড়ির ধাক্কা থেকে নিজেকে বাঁচানোর ব্যাপারে নজর রাখলেই চলবে না। এটাও খেয়াল রাখতে হবে যে, তিনি যেন কোনোভাবেই ড্রাইভারের গাড়ির সামনে এসে না পড়েন‌। কারণ চীনের হালের রীতি হল, কোনো গাড়ির ধাক্কায় কেউ আহত হলে আহত ব্যক্তির মৃত্যু নিশ্চিত করা।

সাম্প্রতিককালে চীনে এমন দু’টি পৃথক ঘটনা সামনে এসেছে যেখানে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গাড়ির ধাক্কায় কেউ আহত হওয়ার পর গাড়িচালক বারবার গাড়ির আঘাতে সচেতনভাবে হত্যা করছেন আহত পথচারীকে। একটি ঘটনায় ঝাও জিয়াও চেন নামের এক ব্যক্তি ৬৪ বছরের এক বৃদ্ধাকে পরপর পাঁচ বার গাড়ির চাকায় পিষ্ট করেছেন শুধু তাঁর মৃত্যু সুনিশ্চিত হওয়ার জন্য।

কিন্তু কেন এই অদ্ভুত অমানবিক রীতি? আসলে চীনের আইন অনুযায়ী, দুর্ঘটনায় যদি কেউ আহত হন এবং কোর্টে গাড়িচালক দোষী সাব্যস্ত হন, তাহলে আহত ব্যক্তিকে আমৃত্যু ক্ষতিপূরণ দিয়ে যেতে হয় দায়ী ব্যক্তিকে। সেই জায়গায় গাড়ির আঘাতে যদি কেউ মারা যান তাহলে ক্ষতিপূরণ দিতে হয় এককালীন। আর গাড়ির ধাক্কা যদি ইচ্ছাকৃত বলে কোর্টে প্রমাণিত না হয়, তাহলে অন্য কোনো শাস্তিরও আশঙ্কা থাকছে না।কাজেই দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু কামনা করাই গাড়িচালকের পক্ষে আর্থিক দিক থেকে সুবিধাজনক।

কিন্তু তাহলে মানবিকতা বলে কি কিছুই নেই? কিছু অর্থ সাশ্রয়ের লোভে মানুষ অন্য মানুষকে জেনে-শুনে খুন করবে? এ প্রেক্ষিত্রে চীন প্রশাসনের বক্তব্য, সাধারণ মানুষ যাতে গাড়ি চালানোর সময়ে আরও সতর্ক হন, তা নিশ্চিত করতেই এই নিয়ম। কিন্তু শেষ পর্যন্ত এই নিয়ম যে মানুষের মধ্যে নিহিত পশুটিকেই জাগিয়ে তুলছে সেই খোঁজ কি রাখছে চীন সরকার?

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে