,

ব্যবসায়ীর প্রাণ বাঁচাল চীনের তৈরি ফোন!

chinaঅনলাইন ডেস্ক : বিশ্বজোড়া নিন্দা। চীনের তৈরি বিভিন্ন জিনিস নিয়ে গ্রাহকদের অসন্তোষের সীমা নেই। এই আছে, তো এই বন্ধ। আর এমন বন্ধ যে খোলে কার সাধ্যি। এমন অবস্থায় যদি শোনেন চীনের তৈরি মোবাইল 9mm বুলেট আটকে দিচ্ছে তাহলে! সম্পূর্ণ আকস্মিকভাবে হলেও এটাই সত্যি। দক্ষিণ আফ্রিকার এক ব্যবসায়ীর প্রাণ বাঁচিয়েছে হুয়েই-এর তৈরি একটি মোবাইল।

ঘটনাটি ঘটেছে কেপ টাউনে। একটি মিটিং সেরে ফিরছিলেন ওই ব্যবসায়ী। শহরের বাইরে রাস্তায় গাড়ি দাঁড় করিয়েছিলেন তিনি। সে সময় হঠাত্‍ এক বন্দুকধারী ডাকাত তাঁর সামনে এসে সটান গুলি চালিয়ে দেন। কোটের পকেটে সে সময় রাখা ছিল P8 Lite ফোনটি। আশ্চর্যজনকভাবে খুব কাছ থেকে চালানো 9mm পিস্তলের গুলি আটকে দেয় মোবাইলটি। ফলে প্রাণে বেঁচে যান ওই ব্যবসায়ী।

আরও আশ্চর্যের ব্যাপার, মোবাইলটির সম্পূর্ণ প্লাস্টিক বডি। তাও কীভাবে ওই বুলেট আটকে দিল সেটা ভেবেই অবাক সকলে। তালিকায় নির্মাণকারী সংস্থা হুয়েই পর্যন্ত রয়েছে। ঘটনা প্রকাশিত হওয়ার পর সংস্থার পক্ষ থেকে ওই ব্যক্তিকে P9 Lite ফোন উপহার হিসাবে দেয়া হয়। এর ফলে আর কিছু না হোক, দক্ষিণ আফ্রিকা জুড়ে চীনের তৈরি দ্রব্যের চাহিদা বেশ কয়েকগুণ বেড়ে গেছে। কথায় আছে, ‘ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে।’ এ ক্ষেত্রেও ঘটনাটি অনেকটা সে রকমই।

সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা