,

হাথুরুর ‘স্বাধীনতা’য় বদলে গেছে মাশরাফিরা

haturoস্পোর্টস ডেস্ক : সামারাবিরা যখন খেলতেন, তখন বাংলাদেশ মানে পরাজিত দল। সামারাবিরা যখন খেলা ছাড়লেন, তখন বাংলাদেশ ক্রিকেটে পায়ের নিচে মাটি খুঁজে ফিরছে। সেটা ২০১৩ সালের কথা। সেই সামারাবিরা এখন বাংলাদেশের ব্যাটিং কোচ। আর বাংলাদেশ ক্রিকেটবিশ্বের উদীয়মান এক দল। এশিয়ার ‘পরাশক্তি’। সামারাবিরা মনে করেন, প্রধান কোচ হাথুরুসিংহের কল্যাণেই নতুন বাংলাদেশকে দেখছে ক্রিকেটবিশ্ব।

ঈদের পর রবিবার টাইগারদের সঙ্গে পুরোদমে কাজ শুরু করেন এই শ্রীলঙ্কান। বিকেল চারটা থেকে মিরপুরের সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেন রিয়াদ-মুশফিকরা। চলে রাত অবধি। অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন ব্যাটিং কোচ।

‘বাংলাদেশে কাজ করতে পেরে আমি আনন্দিত। বিভিন্ন সময়ে কয়েকজন ক্রিকেটারের সঙ্গে আমার কথা হতো। বিশ্বকাপে রিয়াদের ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি দেখেছি। লর্ডসে তামিমের শতকের কথাও মনে পড়ে। সত্যি বাংলাদেশ এখন এশিয়ার অন্যতম সেরা দল।’ বলেন সামারাবিরা।

মাশরাফিরা এখন কোনো দলকে ভয় পান না। যে কারো সঙ্গে চোখে চোখ রেখে লড়তে পারেন। সামারাবিরা মনে করেন হাথুরুসিংহই এই বিশ্বাস খেলোয়াড়দের ভেতর ছড়িয়ে দিয়েছেন, ‘হাথুরু এই দলটাকে বদলে দিয়েছে। সবাইকে নিজের মতো খেলার স্বাধীনতা দিয়েছে। এখন তারা বিশ্বাস করে যেকোনো দলকে হারানো সম্ভব।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট খেলছে না। দীর্ঘ এই বিরতির পর সামনে বেশ ব্যস্ততা আসছে। শুরুটা হবে আফগানিস্তান সিরিজ দিয়ে। এরপর ইংল্যান্ড। সামারাবিরা জানালেন, এখন বাংলাদেশের ভাবনা জুড়ে শুধুই আফগানিস্তান, ‘আমরা আফগানদের বিপক্ষে তিনটি ম্যাচকে এখন প্রাধান্য দিচ্ছি। তারপর ইংল্যান্ড সিরিজ নিয়ে ভাববো।’

অফ স্পিনিং অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন সামারাবিরা। টেস্ট অভিষেকে ৮ নম্বরে নেমে সেঞ্চুরির পর আস্তে আস্তে ঘুরে যায় ক্যারিয়ারের মোড়। হয়ে ওঠেন পুরোদস্তুর ব্যাটসম্যান। টেস্টে ছিলেন লঙ্কান মিডল অর্ডারের অন্যতম ভরসা।

সামারাবিরা ৮১ টেস্টে ১৪ শতকে ৫ হাজার ৪৬২ রান করেছেন ৪৮.৭৬ গড়ে। পরিচিতি ছিল তার দারুণ টেস্ট টেম্পারমেন্ট ও হার না মানা মানসিকতার জন্য। ওয়ানডে খেলেছেন ৫৩টি।

সামারাবিরা হাথুরুসিংহের ঘনিষ্ঠ বন্ধু। তার ক্যারিয়ারেও হাথুরুর অবদান আছে, ‘আমি শ্রীলঙ্কা দল থেকে বাদ পড়ার পর হাথুরু আমাকে বদলে দিয়েছিল। আমার টেকনিক, মনঃসংযোগ সবকিছুতে সে আমূল পরিবর্তন এনেছিল। বাংলাদেশেও সেটা করছে।’ ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে