,

ভিডিও কম্পিটিশনে বাংলাদেশি বংশোদ্ভূত তানজিনার সাফল্য

tanzina-2_128398ডেস্ক রিপোর্ট : গ্লোবাল ভিডিও কম্পিটিশনে ৬০টিরও বেশি দেশ থেকে অংশগ্রহণকারী প্রায় ৪০০ প্রতিযোগীকে পরাজিত করে বাংলাদেশি বংশোদ্ভূত এক কিশোরী বিজয়ী হয়েছে।

বাংলাদেশি বংশোদ্ভূত মেয়ে তানজিনা নওশিনের সঙ্গে যৌথভাবে ‘এডুকেশন ইয়ুথ ভিডিও চ্যালেঞ্জ’ পুরস্কার বিজয়ী হয়েছে কানাডিয়ান মেয়ে রুথ অরুনাচলম।

এই প্রতিযোগিতার আয়োজক যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল কমিশন অন ফাইন্যান্সিং গ্লোবাল এডুকেশন অপরচুনিটি যা এডুকেশন কমিশন হিসেবে পরিচিত।

রবিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের ফাঁকে এই পুরস্কার বিতরণের আয়োজন করার কথা। বিশ্ব নেতাদের উপস্থিতিতে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন আনুষ্ঠানিকভাবে বিজয়ী তানজিনা ও রুথ’র নাম ঘোষণা করবেন।

গ্লোবাল এডুকেশন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ও এডুকেশন কমিশনের চেয়ারম্যান গর্ডন ব্রাউন বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেবেন।

আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- তরুণ প্রজন্ম ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থা নিয়ে কী ভাবছে সে বিষয়ে তাদের মতামত ভিত্তিক ৩০ সেকেন্ডের ভিডিওর মাধ্যমে এই প্রতিযোগিতা হয়।

কানাডায় জন্মগ্রহণ করা তানজিনা (১৯) এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে। তার বাবা সিলেট থেকে কানাডায় অভিবাসী হয়ে টরেন্টোতে ব্যবসা করছেন।

তানজিনার বাবা নুরুল মোস্তফা রায়হান ফোনে জানান, ‘আমার মেয়ের জন্ম ও বড় হওয়া কানাডায় হলেও সে উত্তরাধিকার সূত্রে বাংলাদেশের সংস্কৃতি পেয়েছে।’ তিনি বিশ্বাস করেন তার মেয়ের কৃতিত্ব কানাডা ও বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে।

প্রতিযোগিতায় নেপালী মেয়ে প্রীতি শাক্য (২৩) দ্বিতীয় ও ব্রাজিলিয়ান মেয়ে গুস্তাভো সান্তানা (৩০) তৃতীয় পুরস্কার জিতেছে।

প্রতিযোগিতায় ১৩ থেকে ৩০ বছরের বয়সী মেয়েরা অংশগ্রহণ করেছে। এতে প্রতিযোগিদের দু’টি প্রশ্ন করা হয়েছে, যার উত্তর তাদের ত্রিশ সেকেন্ডের মধ্যে দিতে হয়েছে। প্রশ্ন দু’টি ছিল : (১) আপনার ভবিষ্যতের প্রস্তুতির জন্য কোন শিক্ষাকে সেরা মনে করেন? (২) আপনি ভবিষ্যতে কী ধরনের বিদ্যালয় দেখতে চান?

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা