,

কান্নার ৬ গুণ

photo-1474198348স্বাস্থ্য ডেস্ক : কান্না দুর্বলতার লক্ষণ- এমনটা হয়তো ছোটবেলা থেকে শুনে আসছেন। তবে বিজ্ঞানীরা কিন্তু ভিন্ন কথা বলেন। তাঁদের মতে কান্না ভালো। এটি মানসিক চাপ ব্যবস্থাপনায় সাহায্য করে, মেজাজ ভালো রাখে। এ ছাড়া কান্নার রয়েছে আরো গুণ।

স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি জানিয়েছে কান্নার কিছু গুণের কথা।

১.শরীরের বিষাক্ত পদার্থ বের করে

কান্না শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে কাজ করে। মানসিক চাপের হরমোন করটিসলকে বের করে দিতে সাহায্য করে।

২.মানসিক চাপের ব্যবস্থাপনা করে

কান্না মানসিক চাপ ব্যবস্থাপনায় সাহায্য করে। এটি মানসিক চাপ কমিয়ে কিছুটা ভালো বোধ করতে সাহায্য করে। তাই কান্না আটকাবেন না। কাঁদুন।

৩. মেজাজ ভালো করে

কাঁদলে ভালো অনুভূতির হরমোনগুলো নিঃসৃত হয়। এতে কান্নার পর ঘুম ভালো হয়।

৪. দৃষ্টি ভালো করে

কান্না দৃষ্টি শক্তি ভালো করতে সাহায্য করে। চোখকে বাইরের জীবাণুর আনাগোনা থেকে সুরক্ষা দেয়।

৫.রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

বিশেষজ্ঞরা বলেন কান্না রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কান্নার মধ্যে রয়েছ লাইসোজিমেস। রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদান। এগুলো চোখের বাইরে ও ভেতরে সুরক্ষা দিতে কাজ করে।

৬. যোগাযোগ বাড়ায়

কখনো কখনো কান্না যোগাযোগ বাড়ায়। যখন আমরা কোনো কিছু ভাষায় প্রকাশ করতে পারি না তখন কান্না বার্তাটি পৌঁছে দেয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা