,

ঠোঁটের রোদে পোড়া দাগ দূর করবেন যেভাবে

photo-1474199324ফিচার ডেস্ক : গরমের সময় অনেকেই মুখের রোদে পোড়া দাগ নিয়ে চিন্তিত থাকেন। অথচ আমরা ভুলে যাই রোদের তাপের কারণে শুধু মুখই না, ঠোঁটও কালচে হয়ে যায়। তাই মুখের পাশাপাশি ঠোঁটেরও যত্ন নেওয়া প্রয়োজন। ঘরোয়া উপায়ে কীভাবে ঠোঁটের রোদে পোড়া দাগ দূর করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। এক নজরে চোখ বুলিয়ে নিন।

১. প্রতিদিন বাসায় ফিরে হাতে সামান্য অ্যালোভেরার রস নিয়ে ঠোঁটে লাগান। ১০ মিনিট পর পানি দিয়ে ভিজিয়ে হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এতে ঠোঁটের জালাপোড়াও কমবে এবং রোদে পোড়া দাগ দূর হবে।

২. ঘুমানোর আগে ভিটামিন-ই তেল দিয়ে ঠোঁট ৫ মিনিট ম্যাসাজ করুন। এটি ঠোঁটের রোদে পোড়া দাগ দূর করার পাশাপাশি ঠোঁটকে নরম ও মসৃণ করবে। এ ছাড়া এটি ঠোঁটের আর্দ্রতাও ধরে রাখে।

৩. এক চা চামচ আলুর রস ঠোঁটে ম্যাসাজ করুন। আপনি চাইলে আলু টুকরো করে ঠোঁটে ঘসে নিতে পারেন। এই উপাদানটি ঠোঁটের উজ্জ্বলতা বাড়ায়।

৪. ঠোঁটের রোদে পোড়া দাগ দূর করতে নারকেল তেল সবচেয়ে বেশি কার্যকর। সামান্য নারকেল তেল ঠোঁটে লাগিয়ে সারারাত রেখে দিন। সকালে দেখবেন, ঠোঁট উজ্জ্বল ও মসৃণ হবে।

৫. একটি বাটিতে বরফ নিয়ে এর মধ্যে পাতলা সুতির কাপড় রেখে দিন। অথবা ঠান্ডা পানি দিয়ে পাতালা কাপড়টি ধুয়ে নিতে পারেন। এবার ঠান্ডা থাকাবস্থায় কাপড়টি ঠোঁটে কিছুক্ষণ চেপে ধরুন। এটি অনেক দ্রুত আপনার ঠোঁটের রোদে পোড়া দাগ দূর করবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা