,

সালমানের শুটিং দেখতে হাজির ভাগ্নে

photo-1474201834বিনোদন ডেস্ক : সালমান খান, বলিউডের ব্যস্ততম অভিনেতাদের একজন। বছরে দুই-তিনটার বেশি ছবি করেন না। কিন্তু সেই দুই-তিনটা ছবিই শত কোটি টাকার ব্যবসা করে। সবশেষ সালমানের ‘সুলতান’ ছবিটি মুক্তি পায় ৬ জুলাই। ৭০ কোটি রুপির বাজেটে নির্মিত ছবিটি আয় করেছে ৫৮৪ কোটি রুপির মতো।

বর্তমানে সালমান ব্যস্ত আছেন কবির খানের পরিচালনায় নতুন ছবি ‘টিউবলাইটে’র শুটিং নিয়ে। মানালিতে চলছে ছবিটির শুটিং। আর শুটিংয়ে থাকার কারণে পরিবার থেকে দূরে আছেন সালমান। নিজের পরিবারের জন্য সালমান খান সবসময়ই বেশ দুর্বল। খান পরিবারের যেকোনো আয়োজনে তাই সবাইকে পাওয়া যায় একসাথে।

তবে শুটিংয়ের কারণে দূরে কোথাও গেলে বাধ্য হয়েই পরিবার থেকে দূরে থাকতে হয় সালমানকে। তবে সালমান যেতে না পারলেও তাঁর কাছে চলে এসেছে পরিবারে সদস্যরা। এমনকি পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য সালমানের বোন অর্পিতা খানের ছেলে আহিলও চলে এসেছে মামার কাছে।

আহিলের বাবা ও অর্পিতার স্বামী আয়ুশ শর্মা শুরু থেকেই সালমানের সঙ্গে মানালিতে ছিলেন। আর তাঁদের সঙ্গে দেখা করতে আহিলকে সঙ্গে নিয়ে চলে আসেন অর্পিতা। টিউবলাইট ছবির সেট থেকে পাওয়া একটি ছবি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। সেখানেও পাওয়া গেল ভাগ্নে আহিলের সঙ্গে হাস্যোজ্জ্বল মামা সালমান খানকে।

‘টিউবলাইট’ ছবির পর সালমান শুরু করবেন ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির কাজ। এই ছবিতে সালমানের সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। ২০১২ সালের ছবি ‘এক থা টাইগার’-এর সিক্যুয়াল হিসেবে নির্মিত হবে ছবিটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা