,

আমি চলচ্চিত্রে নিয়মিত হতে চাই : বুবলী

bubliবিনোদন ডেস্ক : চলচ্চিত্রে অভিষেক হয়েছে দুই ছবি দিয়ে, দুটি ছবিই মুক্তি পেয়েছে ঈদে, শুধু তাই নয়, দুটি ছবিতেই তাঁর বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খান। বলা হচ্ছে নবাগত নায়িকা শবনম বুবলীর কথা। বুবলী অভিনীত ‘বসগিরি’ ও ‘শুটার’ ছবি দুটি প্রদর্শিত হচ্ছে দেশের ২৪১টি সিনেমা হলে। ঢালিউডে নবাগত কোনো নায়িকার জন্য এটি একটি রেকর্ড। এরই মধ্যে দর্শকদের প্রশংসায় ভাসছেন তিনি।

চলচ্চিত্রে এমন সূচনা নিয়ে বুবলী বলেন, ‘আমার অনেক ভালো লাগছে যে দর্শকরা আমাকে পছন্দ করেছেন। অনলাইনে অনেকেই আমাকে উইশ করছেন। বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে দেখছি যে অনেক সিনেমা হলে আধা কিলোমিটার লাইন ধরে দর্শক ছবি দেখছেন। প্রতিদিনই হাউজ ফুল যাচ্ছে। দেখে গত চার মাসের কষ্টটা সার্থক মনে হচ্ছে এবং চলচ্চিত্রে কাজ করার আগ্রহ তৈরি হচ্ছে আরো। এখন থেকে আমি চলচ্চিত্রে নিয়মিত হতে চাই।’

শাকিব খান এরই মধ্যে জানিয়েছেন, তাঁর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে তৈরি হতে যাওয়া একাধিক ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে বুবলীকে। এ বিষয়ে জানতে চাইলে বুবলী বলেন, ‘আসলে ঈদে আমাদের ছবি দুটি দর্শক প্রিয়তা পাওয়ার পর অনেক প্রযোজকই আমাদের জুটি নিয়ে ছবি নির্মাণ করতে চাচ্ছেন। আমার কাছেও অনেক অফার আসছে। যদিও কোনো ছবির বিষয় এখনো চূড়ান্ত হয়নি। আর শাকিব ভাইয়ের নিজস্ব প্রতিষ্ঠান থেকে ছবি বানালে সেটিতে আমি কাজ করতে চাইব কারণ তিনি নিজের প্রতিষ্ঠান থেকে অবশ্যই ভালো কিছু বানাবেন। যেহেতু উনার সাথে আমার বোঝাপড়াটা ভালো সেজন্য কাজ আরো ভালো করতে পারব বলে আশা করি।’

শাকিব খান ছাড়া অন্য নায়কদের সাথে কাজ করা প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমি এই ঈদের দুটি ছবির প্রশংসা পেয়ে সিদ্ধান্ত নিয়েছি চলচ্চিত্রে নিয়মিত কাজ করব। আর আমি যদি চলচ্চিত্রে কাজ করি তা হলে তো শুধু একজনের সাথে কাজ করলে হবে না। যে কারণে আমি সব শিল্পীর সাথেই কাজ করতে চাই। নতুন শিল্পী হলেও আমার কাজ করতে সমস্যা নেই। তবে আমি ভালো প্রজেক্টের সাথে যুক্ত হতে চাই। যেখানে গল্প, মেকিংসহ পুরো অ্যারেঞ্জমেন্ট ঠিক থাকবে। ভালো একটা ছবি পাবে দর্শক, এমন ছবিতে কাজ করতে চাই। কাজ করতে গিয়ে যদি দেখি সব কিছু ঠিক নেই, তাহলে কাজ বাদ দিয়ে চলে আসব। আমি বেছে বেছে ভালো ছবি করতে চাই, নয় তো শুধু ছবির সংখ্যা বাড়ানোর কোনো চিন্তা আমার নেই।’

শাকিব-বুবলী অভিনীত ও রাজু চৌধুরী পরিচালিত ‘শুটার’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শাহরিয়াজ, প্রকৃতি, সম্রাট, কবির তিথি প্রমুখ। এই জুটির আরেকটি ছবি ‘বসগিরি’ পরিচালনা করেছেন শামিম আহমেদ। শাকিব ও বুবলী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, অমিত হাসান, সাদেক বাচ্চু, মিজু আহমেদ প্রমুখ। গো নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে