,

র‌্যাম্পে না হেঁটেই বেরিয়ে গেলেন সোহা আলী

soha-ali-khanবিনোদন ডেস্ক : কথা ছিল ডিজাইনার শ্বেতা শ্রদ্ধার ফ্যাশন শো’‌তে শো স্টপার হিসেবে র‌্যাম্পে হাঁটার। কিন্তু বিমান ধরতে দেরি হয়ে যাবে বলে ভারতের দিল্লিতে শো চলাকালীনই অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন বলিউড অভিনেত্রী সোহা আলি খান। গত শুক্রবার এ ঘটনা ঘটে।

সোহা আগে থেকেই জানিয়েছিলেন তিনি সাড়ে ৪টার মধ্যে চলে যাবেন। কিন্তু সকাল থেকেই অনুষ্ঠানের সময় পিছতে থাকে। ৩টার সময় শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত শ্বেতার শো’‌টি শুরু হয় ৪টা ২৫ মিনিটে। কিন্তু সোহার বিমানের সময় হয়ে যাওয়ায় তিনি র‌্যাম্পে না হেঁটেই বেরিয়ে যান। যদিও গোটা ঘটনাটিকে হালকা ভাবেই নিয়েছেন শ্বেতা।

তিনি বলেন, ‘‌সোহা আগে থেকেই আমাকে বলেছিলেন। কিন্তু প্রথম শো’‌টি দেরি হওয়ায়, পরের সবগুলিই নির্ধারিত সময়ের পরে শুরু হতে থাকে। ’তবে জানা গেছে, সোহা র‌্যাম্পে হাঁটার জন্য ৪টা ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করেছিলেন। ‌‌‌সূত্র: আজকাল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা